বাসে নতুন সিদ্ধান্ত, যত আসন তত যাত্রী: দাবি এনায়েত উল্যাহর

আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ০৮:৪৩ পিএম

করোনা মহামারি প্রতিরোধে বাসে অর্ধেক আসন ফাঁকা রেখে চলাচলের সিদ্ধান্ত থেকে সরে এসে নতুন সিদ্ধান্তের কথা জানালো সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বাসে যত আসন রয়েছে তত যাত্রী পরিবহন করা হবে- এমনটাই জানিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ। তবে বিআরটিএ চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এনায়েত উল্যাহ একাত্তরকে বলেন, বিআরটিএ’র সঙ্গে মালিকদের বৈঠকের ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত বদল হয়েছে। তবে করোনার টিকা নেওয়াসহ শতভাগ স্বাস্থ্যবিধি মেনে গাড়ি চালাবেন বলে কথা দিয়েছেন বাস মালিকরা।

এনায়েত উল্যাহ জানান, মালিক পক্ষের চাপে বাসে অর্ধেক যাত্রী পরিবহনের সিদ্ধান্ত থেকে সরকার সরে এসেছে। করোনা সংক্রমণ রোধে জারি করা ১১ দফা নির্দেশনার ষষ্ঠ দফায় ছিলো বাসে অর্ধেক যাত্রী নেওয়ার সিদ্ধান্ত। কিন্তু ভাড়া না বাড়িয়ে অর্ধেক আসনে যাত্রী নেওয়ার বিপক্ষে অবস্থান নেন মালিকরা। সেই চাপেই সব আসনে যাত্রী পরিবহনের সিদ্ধান্ত এসেছে। 

আরও পড়ুন: ২০ বছর ছদ্মবেশে থাকা এক ভয়ঙ্কর খুনির সন্ধান

এর আগে গতকাল বুধবার (১২ জানুয়ারি) বিআরটিএর সঙ্গে বৈঠক শেষে বাস মালিক সমিতির নেতারা জানান, অর্ধেক আসন ফাঁকা রেখে বর্তমান ভাড়ায় তারা বাস চালাবেন।


একাত্তর/এসি

নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় পুরোনো ডেডিকেটেড হাসপাতালগুলো ঢেলে সাজানো হচ্ছে। একই সঙ্গে করোনা শনাক্তের কিট ও টিকার মজুত বাড়ানোর পরিকল্পনা নেয়া হয়েছে।
কাজের পারফরম্যান্স কমে যাওয়ায় ৩৭ জন কর্মকর্তা-কর্মচারীর বেতনের অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান মো. তাজুল ইসলাম।
আসন্ন ঈদুল-আজহা উপলক্ষে পশুর হাট ব্যবস্থাপনায় এবং কোরবানি স্বাস্থ্যবিধি সম্পর্কিত নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ। এসব নির্দেশনা পালনের জন্য সরকার সকলের প্রতি...
সড়কে আর চলতে পারবে না ২০ বছরের পুরনো কোনো বাস। আর ২৫ বছরের পুরনো কোনো ট্রাক। এ কথা জানিয়েছেন বিআরটিএ চেয়ারম্যান। তিনি জানান, এখন থেকে কোনোভাবেই মেয়াদোত্তীর্ণ বাসের রেজিস্ট্রেশন দেয়া হবে না। সড়কে আর...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর