সড়কে চলবে না ২০ বছরের পুরনো বাস

আপডেট : ০৮ জুন ২০২৩, ০১:০৬ পিএম

সড়কে আর চলতে পারবে না ২০ বছরের পুরনো কোনো বাস। আর ২৫ বছরের পুরনো কোনো ট্রাক। এ কথা জানিয়েছেন বিআরটিএ চেয়ারম্যান। তিনি জানান, এখন থেকে কোনোভাবেই মেয়াদোত্তীর্ণ বাসের রেজিস্ট্রেশন দেয়া হবে না। সড়কে আর লক্কড়-ঝক্কড় বাস চান না পরিবহন মালিকরাও।

বিআরটিএ-এর হিসেবে ২০২৩ সালের মে পর্যন্ত দেশে নিবন্ধিত যাত্রীবাহী বাসের সংখ্যা ৫৩ হাজার ৪শ’ ৮৫টি। মিনিবাস ২৮ হাজার ৮৮টি। বাস ও মিনিবাসের মোট সংখ্যা ৮১ হাজার ৫শ’ ৭৩টি। ট্রাকের সংখ্যা এক লাখ ৪৯ হাজার ৪শ’ ৪৪টি।

যেসব বাসের যান্ত্রিক বয়সসীমা ২০ বছর পেরিয়ে গেছে ও ট্রাকের বয়স সীমা ২৫ বছর হয়েছে; সেসব আর সড়কে চলতে দেয়া হবে না। বিষয়টি নিয়ে মালিক পক্ষের সাথে বৈঠকের পর বাসগুলো তুলে নেয়ার সিদ্ধান্তটি গেজেট আকারে প্রকাশ করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার বলেন, মেয়াদোত্তীর্ণ হলে আর ফিটনেস পাবে না কোন বাস।

সরকারের সিদ্ধান্তে একমত পরিবহন মালিক সমিতির নেতারা। তারাও চান না পুরনো বাস-ট্রাক আর সড়কে চলুক। কিন্তু করোনা মহামারি ও রুশ ইউক্রেন যুদ্ধের কারণে তেল গ্যাসসহ যন্ত্রপাতির দাম বেড়ে যাওয়ায় কিছুটা ক্ষতির মুখে মালিকরা। তাদের দাবি বয়সসীমার বিষয়টি বিবেচনা করার।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ বলেন, সরকারের সিদ্ধান্ত নিয়ে আমরা পুনরায় সংশ্লিষ্টদের সাথে আলোচনা করবো।

এদিকে সরকারের নির্দেশনা মতো রাজধানীতে লক্কড়-ঝক্কড় ও রংচটা কোন বাস চলতে দেয়া হবে না। সড়ক এসব বাস পেলেই ব্যবস্থা নেয়ার কথা জানান বিআরটিএর চেয়ারম্যান।

বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার জানান, ৭৮টি কোম্পানিকে মনিটরিংয়ের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন: আদানির বিদ্যুৎ সরবরাহ শুরু

বিআরটিএ বলছে,যান্ত্রিক বয়সসীমা পার হওয়া বাস ট্রাক ধ্বংসের আবেদন করলে সরকারি সহায়তা দেয়া হবে।

একাত্তর/আরএ

গাড়ির মালিক ও ড্রাইভিং লাইসেন্সধারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি নতুন নির্দেশনা ও আল্টিমেটাম জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া জরুরি বিজ্ঞপ্তিতে...
দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন...
সিএনজি চালিত অটোরিকশা মিটারে চলা বাধ্যতামূলক এবং বেশি ভাড়া নিলে ৫০ হাজার টাকা জরিমানা করার নির্দেশনা প্রত্যাহার করেছে বিআরটিএ।
সিএনজিচালিত অটোরিকশা চালকদের বিরুদ্ধে অনেক দিনের অভিযোগ, তারা মিটারের চেয়ে বেশি ভাড়া নিয়ে থাকেন। এর বিরুদ্ধে নানা সময়ে পদক্ষেপ নেয়া হলেও কোনটিই কার্যকর হয়নি। এবার সিএনজি অটোচালক মিটারের চেয়ে বেশি...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শতাব্দী প্রাচীন ঐতিহাসিক পানাম নগরী এবং ঐতিহ্যবাহী বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (জাদুঘর) ঘুরে দেখলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। একই...
সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অজুহাতে গণপিটুনিতে (মব জাস্টিস) ওয়াহেদুজ্জামান সানা ওরফে শামীম (৩৮) নামের এক যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনী...
সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অজুহাতে গণপিটুনিতে (মব জাস্টিস) ওয়াহেদুজ্জামান সানা ওরফে শামীম (৩৮) নামের এক যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনী...
রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং বন্দরনগরী চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আলাদা দুটি ঝটিকা অভিযান চালিয়ে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) প্রায়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর