দায়িত্ব পেয়ে যা বললেন নতুন সিইসি

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ০৮:১১ পিএম

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়াকেই প্রথম চ্যালেঞ্জ বলে মনে করছেন নবনির্বাচিত প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নাম প্রকাশ হওয়ার পর পরিবাগে নিজ বাসায় এ প্রতিক্রিয়া জানান তিনি।

এসময় প্রধান কমিশনার হিসেবে শপথ নেয়ার পর বড় বড় দলগুলোকে অংশগ্রহণের জন্য চেষ্টা চালিয়ে যাবেন বলেও মন্তব্য করেন তিনি।

কাজী হাবিবুল আওয়াল বলেন, বিএনপি বলেছে নির্বাচনে অংশ নেবে না। আমাদের চেষ্টা থাকবে বিএনপির মত বড় দলগুলোকে আস্থায় নেয়া। আর সকলে মিলে সহায়তা করলে, সেই পরিবেশ তৈরি করলে, জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটানো সম্ভব।

প্রসঙ্গত, শনিবার (২৬ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে কাজী হাবিবুল আউয়ালকে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ দেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

একইসঙ্গে বেগম রাশিদা সুলতানা, আহসান হাবীব খান, মো. আলমগীর ও আনিছুর রহমান এই চারজনকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়।

আরও পড়ুন: নতুন সিইসি সাবেক সচিব কাজী হাবিবুল আউয়াল

সিইসি হিসেবে নিয়োগ পাওয়া সাবেক এ জ্যেষ্ঠ সচিব আইন, ধর্ম ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সচিবের দায়িত্ব পালন করেছেন। লেখালেখির সঙ্গেও জড়িত তিনি। ‘জীবন পাতার জলছাপ’ ও ‘ট্রাজেকটরি অব এ জুডিশিয়াল অফিসার’ তার উল্লেখযোগ্য বই।

অন্যদিকে কমিশনার মধ্যে বেগম রাশিদা সুলতানার কর্মজীবন কেটেছে বিচার বিভাগে। তিনি অবসর নেন জেলা ও দায়রা জজ হিসাবে।

মোহাম্মদ আলমগীর একজন অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব। তিনি নির্বাচন কমিশনের সচিব হিসাবেও দায়িত্ব পালন করেন।

আনিছুর রহমানও সরকারের একজন সাবেক জ্যেষ্ঠ সচিব। আর আহসান হাবীব খান সেনাবাহিনীর বিগ্রেডিয়ার জেনারেল হিসাবে অবসর নিয়েছেন।


একাত্তর/টিএ

চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। সে লক্ষ্য সামনে রেখে আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই তফসিল ঘোষণা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। 
সরকারের সাথে আলোচনার পর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।  
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন আগামীকাল অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন।
দেশের যুগসন্ধিকালে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের মত গুরুদায়িত্ব পালনে কোথাও কোনো ব্যর্থতার অবকাশ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর