স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন সিইসি

আপডেট : ০১ মার্চ ২০২২, ১১:২৬ এএম

সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ চার নির্বাচন কমিশনার।

মঙ্গলবার (১ মার্চ) সকাল ১০টার দিকে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ইসি বেগম রাশেদা সুলতানা, মো. আহসান হাবিব খান, মো.আলমগীর, আনিছুর রহমান, সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

আরও পড়ুন: সমাধান ছাড়াই রাশিয়া-ইউক্রেন প্রথম দফা সংলাপ সমাপ্ত

সকাল ১০টায় স্মৃতিসৌধে প্রবেশ করেন প্রধান নির্বাচন কমিশনারসহ কমিশনারগণ। এরপর ১০টা ৫ মিনিটে স্মৃতিসৌধের মূল বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা। শ্রদ্ধা নিবেদন শেষে মহান স্বাধীনতাযুদ্ধের বীর শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করেন। সব শেষে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন প্রধান নির্বাচন কমিশনার।

পরিদর্শন বইতে তিনি লেখেন, ৩০ লক্ষ শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আমার ও আমার জন্য আজ এটি এক বিরল সম্মান।

এরপর সকাল ১০টা ২০ মিনিটে জাতীয় স্মৃতিসৌধ ত্যাগ করেন তিনি। এ সময় সঙ্গে ছিলেন ঢাকার জেলা প্রশাসক শহিদুল ইসলাম, ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদারসহ সরকারি বিভিন্ন কর্মকর্তা।


একাত্তর/এআর

জাতীয় নির্বাচন সুন্দরভাবে আয়োজন করতে পারলেও আগামীতে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা নির্বাচন কমিশনের (ইসি) জন্য একটি বড়ো চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম...
দেশে শুধু একটি নয়, ধারাবাহিকভাবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের সংস্কৃতি গড়ে তুলতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা ও সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির...
জাতির কাছে যে সব ওয়াদা ছিলো সে অনুযায়ী বর্তমান নির্বাচন কমিশন (ইসি) নির্বাচন পরিচালনা করতে সক্ষম হয়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।  
রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশন (সিইসি) জানিয়েছে, বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট জাতীয় আইন ও আন্তর্জাতিক মানদণ্ড মেনেই অনুষ্ঠিত হয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর