চালু হলো প্রতিবন্ধী সুরক্ষা বিমা

আপডেট : ০১ মার্চ ২০২২, ১২:০৩ পিএম

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধীদের (এনডিডি) জন্য সুরক্ষা বিমা চালু করছে সাধারণ বীমা করপোরেশন। 

মঙ্গলবার (১ মার্চ) জাতীয় বিমা দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পলিসির উদ্বোধন করেন। এই বিমাটির প্রিমিয়াম ৬০০ টাকা। এ প্রিমিয়াম দিয়ে এক লাখ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমা কভারেজ পাবেন প্রতিবন্ধী ব্যক্তিরা।

উল্লেখ্য ১৩ ফেব্রুয়ারি সাধারণ বীমা করপোরেশন ও নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের মধ্যে এ সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষরিত হয়। সাধারণ বিমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাহরিয়ার আহসান এবং এনডিডি সুরক্ষা ট্রাস্টের এমডি (যুগ্মসচিব) ড. মো আনোয়ার উল্ল্যাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

আরও পড়ুন: বিমা পেতে কেউ যেনো হয়রানির শিকার না হয়: প্রধানমন্ত্রী

নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী (এনডিডি) সুরক্ষা ট্রাস্ট আইন, ২০১৩ এর বিধান অনুযায়ী অটিজম, ডাউন সিনড্রোম, বৃদ্ধি প্রতিবন্ধী ও সেরিব্রাল পালসি এ চার ধরনের নিউরো-ডেভেলপমেন্ট প্রতিবন্ধী  ব্যক্তিদের সাশ্রয়ী প্রিমিয়ামের স্বাস্থ্য বিমা সেবা প্রদানই হবে এ বিমার মূল লক্ষ্য ও উদ্দেশ্য। 

এই বিমার পলিসি ইস্যু সংক্রান্ত যাবতীয় কার্যক্রম পরিচালনা করবে সাধারণ বীমা করপোরেশন। দাবি উত্থাপিত হলে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাচাই করে করপোরেশন বিমা দাবির অর্থ সরাসরি বিমাগ্রহীতাদের নিজস্ব ব্যাংক হিসাবে পাঠাবে।

কোনো কারণে মোট বিমা দাবির পরিমাণ মোট প্রিমিয়াম আয়ের থেকে বেশি হলে বা অতিক্রম করলে সাধারণ বীমা করপোরেশন মোট প্রিমিয়ামের ১১০ শতাংশ ঝুঁকি গ্রহণ করবে। একইভাবে যদি মোট দাবির পরিমাণ মোট প্রিমিয়াম আয়ের থেকে কম হয়, তাহলে করপোরেশন লভ্যাংশ থেকে প্রশাসনিক খরচ বাবদ ১৫ শতাংশ রেখে বাকি ৮৫ শতাংশ এনডিডি সুরক্ষা ট্রাস্টকে ফেরত দেবে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, সাধারণ বীমা করপোরেশন, নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের সমন্বয়ে প্রাথমিকভাবে ঢাকার আশেপাশের জেলাগুলো এবং সিলেটের কয়েকটি এলাকায় বিমা সেবাটি চালু হবে। 


একাত্তর/এআর

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবা সুরক্ষা নিশ্চিত করতে আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের মাধ্যমে প্রাপ্য সব ধরনের সেবা পর্যায়ক্রমে একটি ‘ওয়ান-স্টপ সার্ভিস’-এর আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার।
ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের সমান প্রবেশাধিকার নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম।
বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের স্বাভাবিক জীবনযাপনে ফিরিয়ে আনা এবং জাতীয় অর্থনীতিতে তাঁদের অংশগ্রহণ নিশ্চিত করতে একটি শক্তিশালী আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করেছে সরকার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিবন্ধী জনগোষ্ঠী আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের বাদ দিয়ে রাষ্ট্রের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর