শারীরিক অবস্থা কিছুটা ভালো সাবেক অর্থমন্ত্রী মুহিতের

আপডেট : ০৭ মার্চ ২০২২, ০২:০৩ পিএম

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের শারীরিক অবস্থা কিছুটা ভালো আছে। সোমবার (৭ মার্চ) দুপুর সোয়া ১টার দিকে এ তথ্য জানান তার ছোট ভাই পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভাইয়ের সঙ্গে দুটি ছবি পোস্ট করে তিনি বলেন, মুহিত ভাইয়ের শারীরিক অবস্থা আজকে কিছুটা ভালো। দেশ-বিদেশের সবার কাছে আমার ভাইয়ের সুস্থতার জন্য দোয়া চাই। আল্লাহ যেন তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। আমিন।

পোস্টে তিনি উল্লেখ করেন, প্রথম ছবিটি আজকে ৭ মার্চ তোলা, দ্বিতীয় ছবিটি যুক্তরাষ্ট্র সফর থেকে ফিরে আসার পর ৪ মার্চ বাসায় তোলা।

মুহিত ভাইয়ের শারীরিক অবস্থা আজকে কিছুটা ভালো। দেশে বিদেশে সকলের কাছে আমার ভাইয়ের সুস্থতার জন্য দোয়া চাই, আল্লাহ যেন...

এর আগে শনিবার সকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়।

তখন অর্থমন্ত্রীর আরেক ছোট ভাই এএসএ মুইজ সুজন বলেন, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আবুল মাল আবদুল মুহিতকে হাসপাতালে নেওয়া হয়। তিনি মুখে কোনো খাবার খেতে পারছিলেন না।

গত বছরের ২৫ জুলাই আবুল মাল আবদুল মুহিতের করোনা শনাক্ত হয়েছিল। পরে উন্নত চিকিৎসার জন্য ২৯ জুলাই তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।

গত বছরের ১৪ আগস্ট তার করোনা পরীক্ষায় ফল নেগেটিভ আসে। ১৮ আগস্ট তিনি সিএমএইচ থেকে তার ঢাকার বনানীর বাসায় ফেরেন।

আবুল মাল আবদুল মুহিত আওয়ামী লীগের দুই আমলে টানা ১০ বছর অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। অর্থমন্ত্রী হিসেবে আবুল মাল আবদুল মুহিত মোট ১২টি বাজেট উপস্থাপন করেছেন, যার ১০টিই আওয়ামী লীগ সরকার আমলের। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য।

১৯৩৪ সালের ২৫ জানুয়ারি সিলেটে জন্মগ্রহণ করেন আবুল মাল আবদুল মুহিত। গত ২৫ জানুয়ারি ছিল তার ৮৮তম জন্মদিন।


একাত্তর/এসএ

দেশের উন্নয়ন ও অগ্রগতিকে টেকসই করতে ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান।
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া এক অবিস্মরণীয় নাম। বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার এবং স্বৈরাচারবিরোধী সংগ্রামের অপ্রতিরোধ্য কণ্ঠস্বর। দক্ষিণ এশিয়ার এই দেশটিতে বহুদলীয় গণতন্ত্রের বিকাশ...
‘আওয়ামী লীগ যেকোনো সময় রাজনীতিতে সচল হতে পারে’ -প্রধান উপদেষ্টার এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, প্রধান উপদেষ্টার বক্তব্যে নতুন করে রাজনীতিতে...
চব্বিশের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে পরিবর্তনের একটি বড় সুযোগ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর