মধ্যরাত থেকে অনলাইনে মিলবে ট্রেনের টিকিট

আপডেট : ২৫ মার্চ ২০২২, ০২:৩১ পিএম

সন্ধ্যা ৬টার পর থেকে আবারো কম্পিউটারের মাধ্যমে দেশের ৭৭টি স্টেশনে আন্তঃনগর ট্রেনের টিকিট বিতরণ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে রেলওয়ে। বৃহস্পতিবার (২৪ মার্চ) রেলওয়ের পরিচালক ট্রাফিক (বাণিজ্যিক) নাহিদ হাসান খান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, গত ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশ রেলওয়ের ইন্টিগ্রেটেড টিকেটিং সিস্টেম (বিআরআইটিএস) পরিচালনার জন্য সহজ-সিনেসিস-ভিনসেনের (জেবি) সঙ্গে একটি চুক্তি সই হয়। এই চুক্তি অনুযায়ী ৭৭টি স্টেশনে কম্পিউটার টিকেটিং সিস্টেমে রেলের টিকিট বিক্রি করবে সহজ-সিনেসিস-ভিনসেন।

তবে কারিগরি কারণে ২১ থেকে ২৫ মার্চ পর্যন্ত ম্যানুয়াল পদ্ধতিতে টিকিট বিক্রির সিদ্ধান্ত হয়। ২৬ মার্চ থেকে (যাত্রার তারিখ বিবেচনায়) সহজ-সিনেসিস-ভিনসেন কম্পিউটার ও অনলাইনের মাধ্যমে টিকিট বিক্রি করবে।

শুক্রবার (২৫ মার্চ) দিবাগত রাত ১২টা থেকে অনলাইনে সংগ্রহ করা যাবে রেলের টিকিট। তবে অ্যাপে নয়, শুধু ওয়েবসাইট (eticket.railway.gov.bd) -থেকে টিকিট সংগ্রহ করা যাবে।

আরও পড়ুন: মানবিক কারণে ইউক্রেনের পক্ষে ভোট: পররাষ্ট্রমন্ত্রী

জানা গেছে, নতুন ওয়েবসাইট থেকে টিকিট সংগ্রহের জন্য প্রথমেই প্রয়োজনীয় তথ্য দিয়ে খুলতে হবে নতুন অ্যাকাউন্ট। অর্থাৎ পুরনো ওয়েবসাইট বা অ্যাপের অ্যাকাউন্টের তথ্য দিয়ে লগ-ইন করা যাবে না নতুন ওয়েবসাইটে।

এই নতুন টিকেটিং সিস্টেম পরিচালনার জন্য পাঁচ বছরের জন্য দায়িত্ব পেয়েছে ‘সহজ-ডটকম’। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগের মতোই নতুন এই সিস্টেমেও ৫০ শতাংশ টিকেট অনলাইনে কাটতে পারবেন গ্রাহকরা।


একাত্তর/আরএ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুমো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে অনলাইনে চলছে আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি। শনিবার (১৫ মার্চ) সকাল ৮টা থেকে ২৫ মার্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে একটি সংঘবদ্ধ চক্র ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির চেষ্টা করছে জানিয়ে সতর্কীকরণ বার্তা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
কোরবানির ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। যারা আগামী ১৬ জুন ভ্রমণ করতে ইচ্ছুক তাদের বৃহস্পতিবার টিকিট ক্রয় করতে হবে।
অনলাইনে ঘরে বসেই বাংলাদেশ রেলওয়ের ট্রেনের টিকেট কেনার জন্যে ‘রেল সেবা’ নামে বাংলাদেশ রেলওয়ের একটি অ্যাপ আছে। এছাড়াও রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট ও বিকাশ অ্যাপের মাধ্যমেও রেলের টিকেট কিনতে পারবেন। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর