বছর দুই পর রমনা বটমূলে ফিরছে ছায়ানটের বর্ষবরণ

আপডেট : ০৩ এপ্রিল ২০২২, ১২:৪৭ পিএম

বছর দুই পর আবারো রমনা বটমূলে ফিরছে ছায়ানটের বর্ষবরণ আয়োজন। নব আনন্দ জাগো, থিমে এবার নতুন বছরকে বরণ করবে ঐতিহ্যবাহী এই সংগঠনটি। এবারের আয়োজনেও মানা হচ্ছে স্বাস্থ্যবিধি। 

ছায়ানট সভাপতি সনজীদা খাতুন জানিয়েছেন, এর আগেও রমজানে তিনবার বর্ষবরণ আয়োজন করেছিল ছায়ানট। 

নতুন বাংলা বছরের প্রথম সূর্যোদয়ে আবারো রমনার এই বটমূল মূখর হবে সুর আর বাণীতে। ১৯৬৭ তে শুরু হওয়া বর্ষবরণের এই ঐতিহ্যে, করোনার আগে ছেদ পড়েছিল শুধু ১৯৭১ এ। ছায়ানটের প্রত্যাশা, উৎসবের ধারায় বটমূলে বাঙালির প্রত্যাবর্তন হবে সংযমী, প্রাণবন্ত আর আনন্দঘন।

রমজানে বর্ষবরণের আয়োজনে কোন সংশয় আছে কি না, এমন প্রশ্নের জবাবে ছায়ানট সভাপতি বললেন, এর আগেও এমনকি পাকিস্তান আমলেও রমজানে বর্ষবরণ হয়েছে রমনায়।

এর মধ্যেই মাসব্যাপী চলছে মহড়া। বরাবর সোয়াশো'র মতো শিল্পী বর্ষবরণে অংশ নিলেও স্বাস্থ্যবিধি বিবেচনায় কমিয়ে আনা হয়েছে শিল্পী সংখ্যা। ভোরের আলোয় রাগ সংগীতে শুরু হবে বর্ষবরণ আয়োজন।



একাত্তর/ এনএ

রাজধানীর রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর ৮ মে রায় দেবে হাইকোর্ট।
বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের অগ্রণী ব্যক্তিত্ব, সংগীতজ্ঞ ও ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা সন্‌জীদা খাতুনের মরদেহ বৃহস্পতিবার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমি বিভাগে দান করা হয়েছে। 
বিগত দিনের ভুল-ভ্রান্তি, ব্যর্থতা ও হতাশাকে দূরে ঠেলে সামনের দিকে এগিযে যাওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের জন্য সহজ নীতিমালা করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। আগামী সেপ্টেম্বর এই নীতিমালা চূড়ান্ত করতে চায় সাংবিধানিক সংস্থাটি।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর