যেসব বিষয়ে আলাপ হবে মোমেন-ব্লিঙ্কেনের বৈঠকে

আপডেট : ০৪ এপ্রিল ২০২২, ০৯:৪৬ এএম

মার্কিন যুক্তরাষ্ট্রে বাইডেন প্রশাসন ক্ষমতায় আসার পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে প্রথমবারের মতো সশরীরে দ্বিপাক্ষিক বৈঠকে বসছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ঢাকা-ওয়াশিংটনের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তীর দিনে সোমবার (৪ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ৯টায় যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেটে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

ওয়াশিংটনে মোমেন-ব্লিঙ্কেনের মধ্যে অনুষ্ঠেয় এ দ্বিপাক্ষিক বৈঠককে বেশ গুরুত্বের সঙ্গে দেখছে ঢাকা। ঢাকা বলছে, বাইডেন প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেনের সঙ্গে কয়েকবার টেলিফোনে আলাপ করলেও এখন অবধি সশরীরে বৈঠক করার সুযোগ হয়নি ড. মোমেনের। প্রথমবারের মতো অনুষ্ঠেয় বৈঠকে সামনের দিনগুলোতে একসঙ্গে চলার রূপরেখা প্রণয়নে গুরুত্ব দেবে উভয়পক্ষ। একই সঙ্গে ঢাকার এজেন্ডায় থাকবে র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা ইস্যু, খুনি রাশেদকে ফেরতের মতো বিষয়গুলো।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, গত বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র সফর করেন ড. মোমেন। সে সময় ওয়াশিংটনে মোমেন-ব্লিঙ্কেনের সরাসরি সাক্ষাতের কথা ছিল। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্র সফরে থেকেও ব্লিঙ্কেনের সঙ্গে টেলিফোনে আলাপ সারতে হয় মোমেনের। অবশ্য ড. মোমেনের সঙ্গে সশরীরে সাক্ষাৎ না করতে পারায় দুঃখ প্রকাশ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। একই বছরের ডিসেম্বরে মোমেনকে ফোন করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। সেই ফোনালাপে দ্বিপাক্ষিক বৈঠকের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন ব্লিঙ্কেন। এরপর চলতি বছরের জানুয়ারির মাঝামাঝি সময়ে ড. মোমেনকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। প্রায় মাসখানেকের কম সময়ের মধ্যে আরেকবার আলাপ হয় মোমেন-ব্লিঙ্কেনের। সে সময় কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তীতে মোমেনকে ওয়াশিংটন ডি‌সি‌তে আমন্ত্রণ জানান ব্লিঙ্কেন।

ওয়াশিংটনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের বিষয়ে জানতে চাইলে শনিবার পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন গণমাধ্যমকে বলেন, আমেরিকার সঙ্গে আমাদের খুবই ভালো সম্পর্ক। আমরা এ সম্পর্কটা আরও সামনে এগিয়ে নিতে চাই। গত বছর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ফোন করে ওয়াশিংটন ডিসিতে আমার সঙ্গে বৈঠক করার আগ্রহ প্রকাশ করেন। আমার এবারের সফরটা বিশেষ। আমাদের সম্পর্কের ৫০ বছর পূর্ণ হওয়ার দিনে বৈঠকটা হবে। আমরা সম্পর্ককে ডাইভারসিফাই করতে চাই। আমরা একসঙ্গে কাজ করতে চাই।

বৈঠকে র‌্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি ঢাকা তুলবে কি না এবং অন্য কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হবে— জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, র‌্যারের ওপর নিষেধাজ্ঞা আসার পর আমরা ওদের সঙ্গে যত আলাপ হয়েছে এটা তুলেছি। এবারও আমরা এটা তুলব। আমরা আশাবাদী, তারা নিষেধাজ্ঞা তুলে নেবে। আমরা তাদের বলতে চাই, র‌্যাবের কারণে সন্ত্রাস কমেছে। র‌্যাব তাদের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে, তারা সন্ত্রাস মোকাবিলায় কাজ করছে।

এছাড়া বৈঠকে আলোচনার বিষয়ে মোমেন বলেন, আমাদের সম্পর্ক নিয়ে আলোচনা হবে। আমরা আরও বেশি আমেরিকান ইনভেস্টমেন্ট চাই, সেটা নিয়ে আলাপ করব। জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা হবে, গ্রিন এনার্জি নিয়ে আলোচনা হবে; রোহিঙ্গা ইস্যু থাকবে। তারা তো একজন খুনিকে (রাশেদ চৌধুরী) জায়গা দিয়ে রেখেছে, তাকে ফেরত দিতে বলব।

১৯৭২ সালের ৪ এপ্রিল যুক্তরাষ্ট্র স্বাধীন দেশ হি‌সে‌বে বাংলা‌দেশ‌কে স্বীকৃ‌তি দেয়। এ দিনে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস কূট‌নৈ‌তিক সুবর্ণজয়ন্তীর ঐতিহাসিক দিনটি উদযাপন করবে। এতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীসহ দেশটির উচ্চ পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।


একাত্তর/এসএ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি শুক্রবার রাত সাড়ে ১০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আকস্মিকভাবে পরিদর্শন করেছেন। সরেজমিনে বিমানবন্দরে...
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান।
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বন্দুকধারীর হামলায় নিহত বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের পরিবারের সদস্যরা সাক্ষাৎ করেছেন।
বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত পাল্টা শুল্ক নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিজেই মার্কিন প্রশাসনের সঙ্গে যোগাযোগ করবেন। এ বিষয়ে তিনি যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন।...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর