ভারত গম রপ্তানি বন্ধ করায় আট-ময়দার বাজারে অস্থিরতা

আপডেট : ১৫ মে ২০২২, ০৮:২৩ পিএম

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে টালমাটাল গমের বিশ্ববাজার। এবার ভারতও গম রপ্তানি বন্ধ করে দেয়ায় আটা-ময়দার দাম দ্রুত বাড়তে শুরু করেছে।

এমন পরিস্থিতিতে সরকারি উদ্যোগে ভারত থেকে গম আনার তাগিদ দিচ্ছেন ময়দার মিল মালিক ও ব্যবসায়ী নেতারা।

গম উৎপাদনে ভারত বিশ্বে দ্বিতীয়। তবে, বিশ্বে শীর্ষ পাঁচ রপ্তানিকারকের তালিকায় নেই দেশটি। যদিও সম্প্রতি বাংলাদেশে গম আমদানি বড় উৎস হয়ে উঠেছিলো ভারত।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে সরবরাহ কমায় গমের দাম বাড়ছিলো ধাই ধাই করে। দাম বাড়ছিলো ভারতেও।

তাই নিজ দেশের চাহিদা মেটানোর অজুহাতে শুক্রবার থেকে গম রপ্তানি বন্ধের ঘোষণা দেয় ভারত। এই ঘোষণায় বিপদ দেখতে পাচ্ছে বাংলাদেশও।

ভারতীয় গম রপ্তানি বন্ধের খবরেই বাংলাদেশ ৭৪ কেজির ময়দার বস্তার দাম ৫০০ টাকারও বেশি বেড়ে গেছে।

 যদিও ময়দা মিল মালিকরাই বলছেন, এখনো দেশে গমের যতো মজুদ আছে তাতে সরবরাহে ঘাটতি হবার কথা নয়। তাদের পরামর্শ আমদানি বাড়াতে হবে ও বাজার তদারকি করতে হবে।

এদিকে, অনুরোধ করলে প্রতিবেশী ও খাদ্যঝুঁকিতে থাকা দেশগুলো গম রপ্তানি হতে পারে বলে জানিয়েছে ভারতের বৈদেশিক বাণিজ্য বিভাগ।

বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই বলছে, দেশের গমে বাজার স্থিতিশীল রাখতে ভারত সরকারের দেয়া এই সুযোগ কাজে লাগাতেই হবে।

অর্থনীতিবিদরা বলছেন, দেশে চালের পরই গম জরুরি। পাউরুট ও বিস্কুটসহ অনেক খাদ্যের প্রধান উপকরণও গম।

তাই দেশে খাদ্যের দাম নিয়ন্ত্রণে সরকারকে ভারত ও বিকল্প দেশ থেকে গম আমদানি করতেই হবে আর প্রয়োজনে ভর্তুকি দিয়ে তা বাজারজাত করতে হবে।

গেলো অর্থবছরের দেশে গম আমদানি হয় ৬৬ লাখ টন। আর স্থানীয় উৎপাদন মাত্র ১০ লাখ টনের মতো। ২০২০-২১ অর্থবছরে ১১ লাখ ৮ হাজার টন এনে বাংলাদেশের গম কেনার চতুর্থ উৎস ছিলো ভারত। কিন্তু রাশিয়া-ইউক্রেন সংঘর্ষের কারণে ভারতই এখন বড় গন্তব্য। চলতি অর্থবছরে আমদানি হয়েছে ৩১ লাখ টন।


বাংলাদেশে বাণিজ্যিক যৌন শোষণের শিকার হচ্ছে প্রায় ৩০ হাজার কন্যা শিশু, যার বড় একটি অংশই জীবনের প্রারম্ভে বা অপ্রাপ্তবয়সে এই অন্ধকার জগতে পা রাখতে বাধ্য হচ্ছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ট্রাফিকিং...
নতুন করে বৈধ অস্ত্রের লাইসেন্স দেয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার। গত ১৬ সেপ্টেম্বর জেলা প্রশাসকদের কাছে আবেদন যাচাই-বাছাইয়ের নির্দেশ পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বাংলাদেশ ও ভারতের বহুমাত্রিক কূটনৈতিক টানাপোড়েনের বরফ গলাতে এবং পারস্পরিক সম্পর্ক পুনর্গঠনের নতুন প্রক্রিয়ায় গতি আনতে আকস্মিক দিল্লি সফর করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী।...
‎দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আগামী ডিসেম্বরে গঙ্গা চুক্তি সম্পূর্ণ করার কথা জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি। 
নিষেধাজ্ঞা অমান্য করে এবং মূল ফটক ডিঙিয়ে দিল্লির বিখ্যাত যন্তর মন্তরে প্রবেশের দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের বিচার বিভাগীয় জেল হেফাজতের...
ভারতের সঙ্গে বাংলাদেশ কিংবা ফ্রান্সের তুলনা টেনে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর করা ‘শাসন পরিবর্তন’ মন্তব্য নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্কের জবাবে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সংসদ...
বলিউড তারকা টাইগার শ্রফকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত চাঞ্চল্যকর ও রোমহর্ষক হামলার রেশ কাটতে না কাটতেই মূল তিন শ্যুটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহুতে টাইগারের বিএমডব্লিউ...
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর