সারাদেশ থেকে কক্সবাজারে সরাসরি ফ্লাইট চালুর নির্দেশ

আপডেট : ১৮ মে ২০২২, ০২:২৪ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কক্সবাজারকে পর্যটন এবং আন্তর্জাতিক বিমান চলাচলের হাব হিসেবে গড়ে তোলা হচ্ছে। সেই সঙ্গে দেশের সব বিমানবন্দর থেকে কক্সবাজারে সরাসরি ফ্লাইট চালুর নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী।

কক্সবাজার জেলার সবচেয়ে আধুনিক কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) নতুন ১০ তলা ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। বুধবার সকালে গণভবন থেকে ভার্চ্যুয়ালি অংশ নিয়ে এই ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এ সময় ব্লু ইকোনমি জোন হিসেবে বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারকে পৃথিবীর কাছে আকর্ষণীয় ভাবে গড়ে তুলতে বর্তমান সরকার কি কি করেছে এবং করছে সেই তথ্য তুলে ধরেন প্রধানমন্ত্রী। 

বাংলাদেশকে প্রাচ্য এবং পাশ্চাত্যের সেতু বন্ধন উল্লেখ করে প্রধানমন্ত্রী যেখানে সেখানে স্থাপনা নির্মাণ না করার জন্য কক্সবাজারবাসীকে অনুরোধ করেন।

প্রধানমন্ত্রী বলেন, কক্সবাজারকে পৃথিবীর সঙ্গে যোগাযোগ গড়ে তোলার জন্য আকাশপথ রেলপথ এবং সড়কপথের কানেকটিভিটি বাড়ানো হচ্ছে। আন্তর্জাতিক বিমানবন্দর চালু হয়ে গেলে আগামীতে কক্সবাজার হবে রিফুয়েলিংয়ের স্থান।

আরও পড়ুন: প্রথম বাংলাদেশি হিসাবে টেস্টের পাঁচ হাজারি ক্লাবে মুশফিক

প্রাকৃতিক দুর্যোগ ও জলোচ্ছ্বাস মোকাবেলা করার জন্য কক্সবাজারের ১২৪ কিলোমিটার সমুদ্র সীমানায় ঝাউবন দিয়ে বেষ্টনী গড়ে তোলার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পর্যটকদের সুযোগ সুবিধা বাড়ানোর পরামর্শ দেয়ার পাশাপাশি প্রাকৃতিক পরিবেশের ক্ষতি না করে পরিকল্পনা অনুযায়ী কক্সবাজারের উন্নয়ন করারও নির্দেশ দেন সরকার প্রধান। সমুদ্রভিত্তিক অর্থনীতি দিয়ে দেশের উন্নয়ন পরিকল্পনা হাতে নেয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।


একাত্তর/এসি

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নামে ব্যাংকের সিএসআর তহবিল থেকে ২৭৬ কোটি ৩৪ লাখ টাকা নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং ইস্টার্ন রিফাইনারির পরিশোধন সক্ষমতা বাড়াতে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) ১ হাজার ৪ দশমিক ২৯ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করবে।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর