বিমান বাহিনীর মহড়া শুরু, ফায়ারিং এলাকা থেকে দূরে থাকার আহবান

আপডেট : ২৩ মে ২০২২, ০৮:৫৮ পিএম

বিভিন্ন প্রকার যুদ্ধবিমানের মাধ্যমে আকাশ থেকে তাজা গোলা ও মিসাইল বর্ষণ মহড়া শুরু করেছে বাংলাদেশ বিমান বাহিনী।

সোমবার (২৩ মে) চট্টগ্রামের কুতুবদিয়া ফায়ারিং রেঞ্জে এ মহড়া শুরু হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মহড়াটি আগামী ৯ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে।

গোলাবর্ষণ সময় সকলকে ফায়ারিং এলাকা থেকে দূরে থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন: বিদেশ থেকে অর্থ এলে আয়ের উৎস দেখানোর বাধ্যবাধকতা থাকছে না

১৮ দিনব্যাপী এ মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনী বিভিন্ন যুদ্ধবিমানের মাধ্যমে আকাশ থেকে আকাশে তাজা গোলা ও মিসাইল বর্ষণের পাশাপাশি আকাশ যুদ্ধের বিভিন্ন প্রকার রণকৌশল অনুশীলন করবে।

বাংলাদেশ বিমান বাহিনীর বৈমানিকসহ বিভিন্ন পদবির সদস্যরা এ মহড়ায় সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন।


একাত্তর/আরএ

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে আহত অগ্নিদগ্ধদের চিকিৎসাসেবা দিতে বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় ঢাকায় আসছে চীনের পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সের সমন্বয়ে...
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় যারা অর্থ সাহায্য করতে চান, তারা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে অর্থ পাঠাতে...
সময় আনুমানিক সকাল সাড়ে দশটা। চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীর মোহনায় প্রশিক্ষণ উড্ডয়ন শেষে ফেরার পথে হঠাৎ আগুন লাগে বিমান বাহিনীর একটি ইয়াক-১৩০ যুদ্ধবিমানে।
চট্টগ্রামের পতেঙ্গায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে এক পাইলটের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর