এবার প্রিলিতে প্রশ্নফাঁসের ঘটনা নেই: পিএসসি চেয়ারম্যান

আপডেট : ২৭ মে ২০২২, ১২:৫৭ পিএম

৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় কোনো ধরনের প্রশ্নপত্র ফাঁস বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন।

পরীক্ষা চলাকালে শুক্রবার (২৭ মে) বেলা ১১টার দিকে রাজধানীর ঢাকা কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

শুক্রবার সকাল ১০টায় ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে ২০০ নম্বরের দুই ঘণ্টার এ পরীক্ষা শুরু হয়। সাড়ে তিন লাখেরও বেশি আবেদনকারীর এ পরীক্ষা শেষ হয় দুপুর ১২টায়।

পিএসসি চেয়ারম্যান বলেন, এখন পর্যন্ত যেহেতু সমস্যা হয়নি তাহলে আর সম্ভাবনাও নেই। কারণ, পরীক্ষা শুরুর ১৫ থেকে ২০ মিনিট ঝুঁকি থাকে। আমরা যেভাবে প্রস্তুতি নিয়েছি প্রশ্নফাঁসের কোনো সুযোগও নেই। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিসিএস এমসিকিউ পরীক্ষার ছয় সেট প্রশ্ন করেছি। আজ সকাল সাড়ে ৯টায় লটারির মাধ্যমে সেট পছন্দ করে প্রিন্ট দিয়ে কেন্দ্রে পাঠানো হয়েছে।

তিনি বলেন, সেট পছন্দ করার ক্ষেত্রে সব সময় আমরা দুজন সম্মানিত ব্যক্তির উপস্থিতিতে লটারি সম্পন্ন করে থাকি। এ বছর অধ্যাপক ড. শওকত আলী স্যার এবং যুগান্তর পত্রিকার সম্পাদক সাইফুল ইসলামের উপস্থিতিতে লটারি সম্পন্ন হয়েছে।

কোভিড-১৯ মহামারির কারণে পিএসসির নিয়োগ কার্যক্রমে কোনো ভাটা পড়েছে কি না- এমন প্রশ্নে সোহরাব হোসাইন বলেন, কোভিড চলাকালীন সময়ে আমরা জীবনের ঝুঁকি নিয়ে বেশ কিছু কাজ করেছি। পিএসসির অধিকাংশ সদস্যই ষাটোর্ধ্ব বয়সী। কোভিডে মহামারিতে মৃত্যুঝুঁকি নিয়েও ৪২তম বিসিএসে চিকিৎসক নিয়োগ নিয়ে কাজ করেছি। আট হাজার নার্স নিয়োগের কাজ করেছি এবং ৪১৯ জন সিনিয়র কনসালটেন্ট নিয়োগের কাজ সম্পন্ন করেছি। এরই ধারাবাহিকতায় আজ ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পিএসসির সব কার্যক্রম অব্যাহত রয়েছে।

৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা দেশের সব বিভাগে একযোগে শুরু হয় শুক্রবার (২৭ মে) সকাল ১০টায়। ২০০ নম্বরের দুই ঘণ্টার এ এমসিকিউ পরীক্ষা চলে দুপুর ১২টা পর্যন্ত।

পিএসসির বিজ্ঞপ্তি অনুযায়ী এদিন পরীক্ষার্থীরা সকাল সাড়ে ৮টা থেকে ৯টা ২৫ মিনিটের মধ্যে নিজ নিজ কেন্দ্রে আসন গ্রহণ করেন।


একাত্তর/এআর

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে নিয়োগ দিয়েছে সরকার।
নিয়াগ সংক্রান্ত ৫০তম বিসিএস পরীক্ষা-২০২৫-এর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
চূড়ান্ত ফলাফলে বিভিন্ন সাধারণ এবং কারিগরি/পেশাগত ক্যাডারে মোট এক হাজার ৩২০ জন প্রার্থীকে নিয়োগের জন্য সরকারের কাছে সাময়িকভাবে সুপারিশ করা হয়েছে।
বিসিএস পুলিশ ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে জনস্বার্থে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। 
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর