দ্বিতীয় ঢেউ থেকে শিক্ষা নেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

আপডেট : ২৫ এপ্রিল ২০২১, ০৫:২২ পিএম

দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ থেকে শিক্ষা না নিলে তৃতীয় ঢেউয়ের প্রকোপ আরও ভয়াবহ হতে পারে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। 

স্বাস্থ্যবিধি না মানায় সংক্রমণ ও মৃত্যুর হার বেড়েছে বলে মন্তব্য করেন তিনি। 

আজ এক অনলাইন আলোচনায় করোনা প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'বিগত দিনের অভিজ্ঞতা থেকে শিক্ষা না করলে করোনা বারবার আমাদের আক্রমণ করবে।' 

এই হারে রোগীর সংখ্যা বাড়লে হাসপাতালগুলো রোগী জায়গা দিতে পারবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, কোন দেশই এই হারে রোগীদের হাসপাতালে জায়গা দিতে পারছে না।

ভারতে উদাহরণ দিয়ে মন্ত্রী বলেন ভারতে প্রতিদিন সাড়ে তিন লক্ষ মানুষ সংক্রমিত হচ্ছে প্রতিদিন মৃত্যু হচ্ছে দুই-তিন হাজার মানুষের।

পাশের দেশ থেকে শিক্ষা গ্রহণ করা উচিত বলে মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী।   

পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর