বিদ্যুৎ বিল না দিলে লাইন কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট : ০১ জুন ২০২২, ০৮:১৫ পিএম

বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করলে সরকারি-বেসরকারি সব ধরনের প্রতিষ্ঠান ও গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১ জুন) শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে নিজ সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এ নির্দেশনা দেন সরকার প্রধান।

বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর এ নির্দেশনার কথা জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি জানান, একনেক সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের রাজশাহী ও রংপুর বিভাগে নেসকোর আওতাধীন এলাকায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপন শীর্ষক প্রকল্প অনুমোদিত হয়। এ সময় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের বকেয়া বিদ্যুৎ বিলের বিষয়টি আলোচনায় আসে।

পরিকল্পনামন্ত্রী জানান, আলোচনার পর সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিল বকেয়া থাকলে সব ধরনের সংযোগ কেটে দিতে বলেন প্রধানমন্ত্রী।

এম এ মান্নান আরও জানান, আইনানুযায়ী ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী কড়া নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন, ‘নোটিশ দেন, যদি পাওনা না দেয় তাহলে লাইন কেটে দেন। ’

উল্লেখ্য, ২০২১ সালের জানুয়ারি মাসের হিসাব অনুসারে, সারা দেশে সরকারি ও বেসরকারি গ্রাহকদের কাছে ৮ হাজার ৫৫৬ কোটি ৬৩ লাখ টাকা পায় বিদ্যুৎ বিভাগ। এর মধ্যে বেসরকারি খাতে পাওনা ছয় হাজার ৯৬২ কোটি ৭৪ লাখ টাকা। ৭৪৬ কোটি ৮৬ লাখ টাকা পাওনা আছে সরকারি বিভিন্ন দপ্তরের কাছ থেকে।


একাত্তর/এআর

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং ইস্টার্ন রিফাইনারির পরিশোধন সক্ষমতা বাড়াতে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) ১ হাজার ৪ দশমিক ২৯ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য দেশবাসীকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর