হজ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আপডেট : ০৩ জুন ২০২২, ০১:১২ পিএম

পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবগামী বাংলাদেশি হজযাত্রীদের হজ পালনের পাশাপাশি দেশের মর্যাদা রক্ষা ও জনগণের কল্যাণে দোয়া করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (৩ জুন) আশকোনা হজ ক্যাম্পে এ বছরের হজ কার্যক্রম উদ্বোধন শেষে তিনি এ পরামর্শ দেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠানে যুক্ত হন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, সৌদি আরবের আইন এবং হজের সব নিয়ম মেনে চলতে হবে। হজ করার পাশাপাশি বাংলাদেশের মর্যাদা রক্ষা করতে হবে।

হজযাত্রীদের উদ্দেশে তিনি বলেন, আমাদের হজ ব্যবস্থাপনাকে উন্নত করার চেষ্টা ছিল এবং আমরা সেটা করতে পেরেছি। আজ আপনারা হজে যাচ্ছেন। এটা দেখে ভালো লাগছে। আপনারা আল্লাহর মেহমান।

এসময় দেশের জন্য হাজীদের দোয়া চেয়ে সরকারপ্রধান বলেন, যারা হজ করতে যাচ্ছেন তারা যেন ইবাদত-বন্দেগি করতে পারেন সে ব্যবস্থা আমরা করতে পেরেছি। আপনারা আমাদের দেশের জনগণের জন্য দোয়া করবেন। করোনাভাইরাসে যেন কেউ আক্রান্ত না হন, সে দোয়া করবেন।

এসময় বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী, হজ অ্যাসাসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর সভাপতি, সৌদি প্রতিনিধিসহ সরকারের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


একাত্তর/এআর

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর