রোববার জানা যাবে গ্যাসের নতুন দাম

আপডেট : ০৪ জুন ২০২২, ০৮:৪৬ পিএম

রোববার (৫ জুন) বিকেলে ভোক্তা পর্যায়ে গ্যাসের নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। 

বিইআরসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোক্তা পর্যায়ে প্রাকৃতিক গ্যাসের মূল্যহার সংক্রান্ত কমিশনের আদেশ ভার্চুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করবে কমিশন।  

এর আগে গত জানুয়ারিতে খুচরা গ্রাহক পর্যায়ে গ্যাসের দাম ১১৭ শতাংশ বৃদ্ধির জন্য বিইআরসির কাছে আবেদন করে রাষ্ট্রীয় মালিকানাধীন গ্যাস বিতরণ কোম্পানিগুলো।

এ ছাড়া, কোম্পানিগুলোর প্রধান পেট্রোবাংলাও পাইকারি পর্যায়ে প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানোর জন্য আলাদা প্রস্তাব দেয়।

প্রস্তাবগুলো বিবেচনা করে গত ২১ থেকে ২৪ মার্চ পর্যন্ত গণশুনানি করে বিইআরসি। সেখানে ভোক্তা অধিকার সংগঠনগুলো দাম না বাড়িয়ে সরকারের খরচ কমানোর বিকল্প প্রস্তাব দেয়। কিন্তু বিইআরসির টেকনিক্যাল কমিটি গ্যাসের দাম গড়ে ২০ শতাংশ বাড়ানোর সুপারিশ করে।


একাত্তর/এআর

বর্তমানে বাংলাদেশে উত্তোলনযোগ্য প্রাকৃতিক গ্যাসের যে মজুত রয়েছে তা ১২ বছর সরবরাহ করা সম্ভব হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। 
ভোলার বিশাল গ্যাস সম্ভাবনাকে কাজে লাগিয়ে জেলায় নতুন একটি আধুনিক ইউরিয়া সার কারখানা স্থাপনের পরিকল্পনা করা হয়েছে জানিয়ে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, সম্ভাব্যতা যাচাইয়ের অংশ হিসেবে সরকার...
গ্যাসের দাম বাড়লেও সারের দাম বাড়বে না বলে জানিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। পাশাপাশি সার সিন্ডিকেট ভাঙতে নীতিমালা করা হচ্ছে বলেও জানান তিনি।  
শিল্পে গত বছরের তুলনায় এ বছর ২১ শতাংশ গ্যাস বেশি সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর