পদ্মা সেতুর মাওয়া প্রান্তে জ্বালানো হলো স্ট্রিট লাইট

আপডেট : ০৫ জুন ২০২২, ১০:২৭ এএম

জাতির বহুল প্রত্যাশিত স্বপ্নের পদ্মা সেতুতে শনিবার পরীক্ষামূলক ল্যাম্পপোস্ট প্রজ্বলিত করা হয়েছে। ঘড়ির কাটায় ঠিক সন্ধ্যা ছয়টায় সেতুর মাওয়া প্রান্তে জ্বালানো হয় এই স্ট্রিট লাইট। এর ফলে আলো জ্বললো স্বপ্নের পদ্মা সেতুর ল্যাম্পপোস্টগুলোতে।- খবর বাসস

শনিবার ছয়টায় প্রথমে সেতুর ১২ নম্বর স্প্যানের ল্যাম্পপোস্টগুলোতে লাইট জ্বালানো হয় বলে জানিয়েছেন পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আবদুল কাদের।  

তিনি জানান, চার লেন সেতুর পশ্চিম পাশে প্রথম বাতি জ্বলে ওঠে। এরপর পূর্ব পাশের বাতি জ্বালিয়ে দেয়া হয়। বাতি জ্বালানোর মুহূর্তে পদ্মা সেতুর কর্মীদের মধ্যে এক বিশেষ আবেগ ও অনুভূতি লক্ষ্য করা যায়। আজই প্রথমবারের মতো সেতুর ল্যাম্পপোস্ট প্রজ্বলন হলো। 

image


প্রকৌশলীরা জানান, পদ্মা সেতুর স্ট্রিটলাইটগুলো এমনভাবে তৈরি হয়েছে, সেখানে কেবলগুলো এমনভাবে সেট করা হয়েছে যে, সবগুলো লাইট কিন্তু কখনও একসাথে নিভে যাবে না, কখন অন্ধকারও হবে না। 

কখনও বা দুই একটি বাতি যদি সমস্যা হয় তাহলে বিকল্প লাইনে বাতি জ্বলবে। সেতু সবসময় আলোকিত থাকবে। সেতুতে ৪২৫টি ল্যাম্পপোস্ট আগেই বসানো হয়েছে। 

এখন কেবল টেনে সেট করার পর বাতি জ্বালানোর প্রক্রিয়া করলেন তারা। এই বাতি জ্বালানোর পর তা দেখতে আশপাশের উৎসাহী মানুষ সেতুর আশে-পাশে ভিড় জমান। তারা দূর থেকেই পদ্মা সেতুর আলো দেখে অভিভূত হয়েছেন।

আরও পড়ুন: আইডিয়ালের ভুয়া পিএইচডিধারী অধ্যক্ষসহ তিন শিক্ষক বরখাস্ত

প্রকৌশলীরা আরো জানান, ২০২১ সালের ২৫ নভেম্বর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে সেতুর ভায়াডাক্টে প্রথম ল্যাম্পপোস্ট বসানোর কাজ শুরু হয়েছিল। 

৬ দশমিক ১৫ কিলোমিটার সেতুতে ৪১৫টি ল্যাম্পপোস্ট স্থাপন করা হয়। এর মধ্যে মূল সেতুতে ৩২৮টি, জাজিরা প্রান্তের ভায়াডাক্টে ৪৬টি, মাওয়া প্রান্তের ভায়াডাক্টে ৪১টি ল্যাম্পপোস্ট স্থাপন করা হয়েছে। মূল সেতুতে ল্যাম্পপোস্ট বসানোর কাজ শেষ হয় চলতি বছেরের ১৮ এপ্রিল।


একাত্তর/এসি

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের উপযুক্ত পরিবেশ তৈরি করতে দিল্লির প্রতি আহবান জানিয়েছে ঢাকা। রোববার দুপুরে, এক সং‌ক্ষিপ্ত ব্রিফিং‌য়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম এ...
জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার।
ঢাকা থেকে কক্সবাজারগামী নোভো এয়ারের বিকিউ-৯৩৫ ফ্লাইট উড্ডয়নের প্রায় ১৫ মিনিট পর যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় ঢাকায় ফিরে জরুরি অবতরণ করেছে। ল্যান্ডিং গিয়ার স্বাভাবিকভাবে উঠাতে না পারায় প্রায় ৪০ থেকে...
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে।
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর