আইডিয়ালের ভুয়া পিএইচডিধারী অধ্যক্ষসহ তিন শিক্ষক বরখাস্ত

আপডেট : ০৪ জুন ২০২২, ১০:৩৭ পিএম

নানা অনিয়ম-দুর্নীতি ও বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজধানীর ধানমন্ডি আইডিয়াল কলেজের ভুয়া পিএইচডিধারী অধ্যক্ষ মো. জসিম উদ্দীন আহম্মেদসহ তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে গভর্নিং বডি। তাদের অনিয়ম নিয়ে ধারাবাহিক সংবাদ করেছিল একাত্তর টেলিভিশন।

সাময়িক বরখাস্ত হওয়া অন্য দুই শিক্ষক হলেন- তৌফিক আজিজ চৌধুরী জিয়া ও তরুণ কুমার গাঙ্গুলী।

শনিবার (৪ জুন) রাত আটটার দিকে টানা চার ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

প্রতিষ্ঠানটির একাধিক শিক্ষক জানিয়েছেন, এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট পেয়ে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 

এদিকে অধ্যক্ষকে বরখাস্তের পর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে বর্তমান উপাধ্যক্ষ মুজিবুর রহমানকে। তবে তার বিরুদ্ধেও বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ থাকায় তাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মানতে নারাজ শিক্ষকরা। ফলে তার জায়গায় অন্য কাউকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়ার দাবিতে এখন অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা। তাদের দাবি, ক্লিন ইমেজের কাউকে দায়িত্ব দেওয়া হোক।

এর আগে গত শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে অধ্যক্ষসহ তিন শিক্ষককে কলেজে অবাঞ্ছিত ও শনিবার থেকে একাডেমিক কার্যক্রম বর্জন করার ঘোষণা দেন সাধারণ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা।

আরও পড়ুন: সরকারি গাড়িতে নারী চালক নিয়োগ দেয়া হবে: কাদের

ঘোষণা অনুযায়ী, শনিবার সকালে শিক্ষকরা একাডেমিক কার্যক্রম বর্জন করে অবস্থান কর্মসূচি শুরু করলে তাদের সঙ্গে আন্দোলনে যুক্ত হন শিক্ষার্থীরাও। সকাল থেকে দুপুর পর্যন্ত ক্যাম্পাসে শিক্ষার্থীরাও অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন।


একাত্তর/এসি

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল নিয়ে রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এবার আনন্দ উচ্ছ্বাসের মাত্রা ছিলো অনেকটাই কম। ফল ঘোষণার পরই কলেজগুলোর ক্যাম্পাসে বাড়তে থাকে ফল প্রত্যাশীদের ভিড়।
অনেক শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের অভিযোগসহ নানা অসংগতি সামলে দ্রুত সময়ে বিশ্ববিদ্যালয়গুলোর পরিস্থিতি স্বাভাবিক করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।
চিকিৎসা, আইনশৃঙ্খলারক্ষা, গণমাধ্যমসহ জরুরি পেশায় টানা কর্মবিরতির মাধ্যমে দাবি আদায় যেমন অগ্রহণযোগ্য তেমনই শিক্ষা প্রতিষ্ঠানের কোন একটি গোষ্ঠীর দাবি আদায়ে সর্বাত্মক কর্মবিরতি পালন অনৈতিক কিনা সে...
ছাত্র রাজনীতি বন্ধ হলে মৌলবাদের উত্থান হবে বলে আশঙ্কা জানিয়েছেন বিশিষ্টজনরা। তাই, অপরাজনীতি বন্ধ করে সুস্থ রাজনীতির ধারা ফেরাতে প্রশাসনকে কঠোর হওয়ার আহবান জানান তারা। রাজধানীর বনানীতে, এডিটরস...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর