করোনা বাড়ায় বুস্টার ডোজ নেয়ার আহবান স্বাস্থ্যমন্ত্রীর

আপডেট : ১৬ জুন ২০২২, ০৫:৫৩ পিএম

বাড়ছে করোনার বিস্তার। তাই এখনো সকলকে বুস্টার ডোজ নেওয়ার আহবান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে সচিবালয়ে ওষুধ শিল্প সমিতির সঙ্গে বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনার টিকা চাপিয়ে দেওয়া হবে না। ভালো দিকগুলো সকলের সামনে তুলে ধরা হবে।

তিনি সকলকে টিকা নেওয়ার আহবান জানিয়ে বলেন, বুস্টার ডোজ নিন, সুরক্ষা পাবেন। করোনা বাড়ছে, টিকা নিন।

মন্ত্রী আরো বলেন, খাদ্যর দাম ৩০ থেকে ৪০ ভাগ বেড়েছে। তাও ওষুধের দাম বাড়েনি। ওষুধের দাম যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখতে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।

আরও পড়ুন: সংবিধানে সাতই মার্চের ভাষণে ১৩৬ ভুল, প্রতিবেদন হাইকোর্টে

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাজেটে কিছু জিনিসের দাম বেড়েছে। তবে ওষুধের দামের ওপর প্রভাব পড়বে না। ২৬ সালের পর মধ্যম আয়ের দেশ হলে কিছু ওষুধের ওপর থেকে পেটেন্ট তুলে নেবে সরকার। তখন কি হবে সেসব নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। ওষুধের দাম দর সাপ্লাই নিয়ে আলোচনা হয়েছে।


একাত্তর/আরএ

স্বাস্থ্য খাতে কোনো ধরনের দুর্নীতি ও অনিয়ম সহ্য করা হবে না হুঁশিয়ারি দিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, যেখানে অবহেলা-দুর্নীতি সেখানেই চাকরিচ্যুত করা হবে।...
দেশে কম আয়ের মানুষ এবং কিশোর-কিশোরীদের (টিনএজার) মধ্যে মাদকাসক্তির প্রবণতা উদ্বেগজনকভাবে বাড়ছে উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।...
দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর ২৩ হাজারের বেশি পদ বর্তমানে শূন্য রয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মো. সাখাওয়াত হোসেন।
আইন ভঙ্গ করলে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধেও সরকার ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর