সরকারি দপ্তরে মাস্ক পরা নিশ্চিত করার নির্দেশ

আপডেট : ২১ জুন ২০২২, ০৮:০১ পিএম

দেশে আবারো চোখ রাঙাচ্ছে করোনাভাইরাস। চলতি মাসের শুরু থেকে বাড়তে শুরু করেছে ভাইরাসটির সংক্রমণ। দৈনিক শনাক্তের হার ছাড়িয়েছে দশের ঘর। আসছে মৃত্যুর খবরও।

এই পরিস্থিতিতে আবারো স্বাস্থ্যবিধি প্রতিপালনে আবারো কঠোর হতে যাচ্ছে সরকার। এ কারণে সরকারি দপ্তরে কর্মকর্তা-কর্মচারীদের মাস্ক পরা নিশ্চিতের নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মঙ্গলবার মন্ত্রণালয়ের অনুবিভাগ প্রধান এবং অধীন দপ্তর-সংস্থাগুলোকে এমন নির্দেশনা দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অফিস আদেশ জারি করা হয়েছে।

এতে বলা হয়, বর্তমানে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সব অনুবিভাগ প্রধান এবং অধীন দপ্তর/সংস্থার প্রধানদের তার আওতাধীন কর্মকর্তা/কর্মচারীদের মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করার নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এর পর থেকে এখন পর্যন্ত দেশে করোনা সংক্রমণের চিত্রে কয়েক দফা ওঠানামা করতে দেখা গেছে। সবশেষ গেলো ডিসেম্বরে ওমিক্রনের ঢেউ মোকাবেলা করেছে বাংলাদেশ।

এরপর সংক্রমণ কমার ধারায় গত পাঁচ মে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা নেমেছিল চার জনে। তবে গত ২২ মের পর থেকে শনাক্ত রোগীর সংখ্যা আবারও বাড়তে শুরু করে। 

১১ সপ্তাহ পর দৈনিক শনাক্ত করোনা রোগীর সংখ্যা গত ১২ জুন আবার ১০০ ছাড়িয়ে যায়। এর দশ দিনের মাথায় দৈনিক সংক্রমণের সংখ্যা এখন নয়শ’র কাছাকাছি।


একাত্তর/এআর


বাংলাদেশেও হঠাৎ করে বাড়তে শুরু করেছে কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ। এর বিস্তার ঠেকাতে নড়েচড়ে বসেছে সরকারও। 
করোনাকালে স্বাস্থ্যখাতে ৭০০ মিলিয়ন ডলারের জালিয়াতি ঘটনা অনুসন্ধানে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 
করোনা মহামারির পর বাংলাদেশিদের মধ্যে বিদেশ ভ্রমণের প্রবণতা প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে সরকার ও কূটনৈতিক মিশনের জন্য বিশ্বের প্রযুক্তি পরিষেবা বিশেষজ্ঞ প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবাল।
করোনাভাইরাসের অতি সংক্রামক ওমিক্রন ও ডেল্টা ধরন প্রতিরোধে বুস্টার ডোজ হিসেবে নতুন টিকা ‘বাইভ্যালেন্ট’ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক। মঙ্গলবার (২ মে) সচিবালয়ের...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর