সারাদেশে বর্ণিল রথযাত্রা উদযাপিত

আপডেট : ০১ জুলাই ২০২২, ১১:৫২ পিএম

ধর্মীয় রীতি আর নানা আনুষ্ঠানিকতায় দেশব্যপি উৎযাপিত হচ্ছে, সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর; তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মুক্তি লাভ হয় প্রতিটি জীবের। 

ঢাকা: তেত্রিশ কোটি দেব-দেবীকে সঙ্গে করে, ভাই বলভদ্র আর বোন শুভদ্রাকে নিয়ে রথে চড়ে জগন্নাথদেব চলেছেন মাসি বাড়ি। জগন্নাথদেবের রথে আগে আগে ছুটছেন, ব্রহ্মা-বিষ্ণু-শিব। সাথে আছেন, রাম-লক্ষণ-সীতা আর হনুমান। জগন্নাথদেবের সঙ্গে সঙ্গে যাচ্ছেন, লক্ষ্মী-নারায়ণ- পার্বতী-কার্ত্তীক-গণেশ-সরস্বতীও। সাথে নিয়েছেন নারদ মুনিকেও। ‘জগত-ঈশ্বরের’ সাথে আছেন হাজার হাজার ভক্ত-বৃন্দ। মহানাম সংকৃর্তন করতে করতে দড়ি ধরে জগন্নাথদেব, দেবি শুভদ্রা আর দেবতা বলভদ্রের রথ  টেনে নিয়ে যাচ্ছেন তারা।  সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথদেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। ইসকন আয়োজিত এই শোভাযাত্রাটি জয়কালি মন্দির, মতিঝিল, রমনা কালিমন্দির ও পলাশী হয়ে ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে শেষ হয়।

সাভার: রাজধানীর অদূরে ৪'শ বছরের পুরনো শ্রী শ্রী যশােমাধবের রথযাত্রা ও মাসব্যাপী মেলা শুরু হয়েছে। মঙ্গল প্রদীপ ও পায়রা উড়িয়ে যশোমাধবের রথযাত্রা উৎসব শুরু হয়।

শুক্রবার বিকেলে জীবন কানাই দাসের সভাপতিত্বে রথযাত্রার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য বেনজীর আহমদ, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার শ্রী বিক্রম কে দােরাইস্বামী। সংরক্ষিত মহিলা আসনের সাংসদ এরোমা দত্ত।

নারায়নগঞ্জ: নারায়নগঞ্জে বিপুল উৎসাহ এবং উৎসব মুখর পরিবেশে হিন্দু ধর্মালম্বীদের রথযাত্রা পালিত হয়েছে। সকাল থেকেই বিভিন্ন মন্দিরে রথের আনুষ্ঠানিকতা শুরু হলেও বিকেল ৪টায় নগরের ডিআইটি এলাকায় কয়েক হাজার মানুষের উপস্থিতিতে রথযাত্রার উদ্বোধন করেন পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও নারায়নগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা সেলিনা হায়াত আইভী। 

অতিথিরা বলেন বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে সকল সম্প্রদায়ের মানুষ সমানভাবে  ধর্মীয় উৎসব পালন করে যার যার অবস্থান থেকে। 

image


কুমিল্লা: এই প্রথমবারের মতো কুমিল্লার নগরের প্রধান সড়কে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা পুর্ণ্যার্থী ও দর্শনার্থীদের ভীড়।

রথযাত্রা উপলক্ষে কুমিল্লায় রথযাত্রা মহোৎসব  ধর্মসভাসহ জগন্নাথদেবের মন্দির প্রাঙ্গনে বসেছে মেলা। 

শুক্রবার বিকাল তিনটায় আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) ও শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরের উদ্যোগে এ রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়।

 শ্রী ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার যাত্রা জগন্নাথপুর সতেররত্ন মন্দির এলাকা থেকে শুরু হয়ে কুমিল্লা শহরের ঢাকা চট্টগ্রাম ট্রাঙ্ক রোড হয়ে ঠাকুর পাড়াস্থ কালিতলা গৌর নিতাই মন্দিরে গিয়ে শেষ হয়। 

লালমনিরহাট: লালমনিরহাটে ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা যথাযোগ্য মর্যাদায় সাথে  উদযাপন করছে সনাতন ধর্মাবলম্বী ভক্তগণ।  লালমনিরহাট ইস্কন সহ জেলায় সাতটি স্থানে এই রথযাত্রা অনুষ্ঠিত হয়। রথ শোভাযাত্রায় আইনশৃঙ্খলারক্ষাকারীবাহিনীর কঠোর নজরদারির মধ্যদিয়ে শান্তিপূর্ণভাবে প্রথম দিনের পূজার্চনা সহ শোভা যাত্রা শেষ হয়েছে।

ঠাকুরগাঁও: নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইসকন ঠাকুরগাঁও এর আয়োজনে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহাউৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মুন্সিরহাট ইসকন মন্দিরে উদ্বোধনী অনুষ্ঠান ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁও মুন্সিরহাট ইসকন প্রচার কেন্দ্রের সভাপতি নারায়ণ চন্দ্র আগরওয়ালার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ইসকন বাংলাদেশের সহ-সভাপতি ও ঠাকুরগাঁও গড়েয়া ইসকন মন্দিরের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি বিনয় স্বামী মহারাজ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, শিক্ষাবিদ প্রফেসর মনোতোষ কুমার দে, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, সদর উপজেলা চেয়ারম্যান অরুণাংশু দত্ত টিটো, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দ্রৌপদী দেবী আগরওয়াল, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীর, গড়েয়া ইসকন মন্দিরের সহকারী অধ্যক্ষ কংসহন্ত দাস সহ অন্যান্যরা।

আলোচনা সভা শেষে হাজারো ভক্তদের নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় এরপর শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোবিন্দনগর মন্দির পাড়া শ্রীশ্রী জগন্নাথ মন্দিরে গিয়ে শেষ হয়।

বগুড়া: বগুড়ায় ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা বর্নাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে  পালন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা । বিকেল সাড়ে ৪টায় শহরের সেউজগাড়ী ইসকন মন্দির থেকে শুরু হয়ে দত্তবাড়ী পুজা মন্ডপের সামনে দিয়ে সাতমাথা হয়ে পুলিশ লাইন্স শিব মন্দিরে এসে শেষ হয়। যাত্রায় অংশ নেয়া ১০ হাজার নারী পুরুষ ভক্ত নেচে গেয়ে তাদের আনন্দ উচ্ছাস প্রকাশ করেন এবং প্রসাদ গ্রহন করেন । শোভাযাত্রায় আইনশৃঙ্খলারক্ষাকারীবাহিনীর কঠোর নজরদারি ছিল চোখে পড়ার মত।

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যে্যর মধ্যদিয়ে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু হয়ে শুক্রবার বিকেলে শহরের মধ্যপাড়া শ্রী শ্রী রাধা মাধব মন্দিরে প্রধান অতিথি হিসেবে ইসকন আয়োজিত ৮ দিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি। এতে রাধা মাধব মন্দিরের সভাপতি তাপস চন্দ্র পালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রফেসর অমৃত লাল সাহা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এমরানুল ইসলাম, পৌর সভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর এম.এ মালেক, জেলা আওয়ামীলীগ নেতা স্বপন কুমার রায় প্রমূখ। আলোচনা শেষে সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহনে রথযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় টেংকের পাড় শ্রী শ্রী আনন্দময়ী কালিবাড়িতে গিয়ে শেষ হয়। রাধামাধব মন্দিরে সপ্তাহব্যাপী নানা ধর্মীয় আয়োজন শেষে ৮ জুন আনন্দময়ী কালিবাড়ি থেকে উল্টো রথযাত্রা হবে। 


একাত্তর/এসএ

শুভ বুদ্ধ পূর্ণিমা। দেশের বৌদ্ধ সম্প্রদায় তাদের এই প্রধান ধর্মীয় উৎসব সাড়ম্বরে উদ্‌যাপন করছেন।
দেশে তারুণ্যের শক্তিকে উজ্জীবিত করে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আয়োজিত একমাস ২০ দিন মাসব্যাপী তারুণ্যের উৎসব শেষ হচ্ছে বুধবার।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের জন্য সহজ নীতিমালা করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। আগামী সেপ্টেম্বর এই নীতিমালা চূড়ান্ত করতে চায় সাংবিধানিক সংস্থাটি।
বিদেশগামী বাংলাদেশিরা ট্রানজিট নিয়ে সৌদি আরবে ওমরাহ করতে পারবেন বলে জানিয়েছেন সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ। তিনি জানান, তারা অনঅ্যারাইভেল ভিসা নিয়ে ওমরাহ করতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর