‘বঙ্গবন্ধু কূটনৈতিক উৎকর্ষ’ পদক পেলেন দুই রাষ্ট্রদূত

আপডেট : ০৭ জুলাই ২০২২, ১২:৫৪ পিএম

দেশের স্বার্থরক্ষা এবং সম্পর্ক উন্নয়নে দুই কূটনীতিককে ‘বঙ্গবন্ধু কূটনৈতিক উৎকর্ষ’ পদক দেওয়া হয়েছে। পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন ও ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকিকে এ পুরস্কার দেওয়া হয়।

বৃহস্পতিবার (৭ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নবনির্মিত ৮তলা ভবন উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েএ পুরস্কার প্রদান করেন।

প্রধানমন্ত্রীর পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন দুই কূটনীতিকের হাতে পদক তুলে দেন। সুলতানা লায়লা সশরী‌রে পুরস্কার গ্রহণ করেন। অন‌্যদি‌কে বর্তমানে টো‌কিওতে অবস্থান করায় জাপানের রাষ্ট্রদূত ইতোর পক্ষে পুরস্কার গ্রহণ করেন দূতাবাসের চার্জ দ‌্যা অ্যাফেয়ার্স।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাশিয়া-ইউক্রেন সংকটের কারণে কয়েক হাজার বাংলাদেশি ইউক্রেন ছেড়ে পোল্যান্ড ও অন্যান্য ইউরোপীয় দেশে আশ্রয় নেওয়ার ক্ষেত্রে সুলতানা লায়লা হোসেন অসাধারণ অবদান রাখায় তা‌কে এবং তার দল‌কে (দূতাবাস) এ পুরস্কারে ভূষিত করা হয়।

পুরস্কার পাওয়া সুলতানা তার প্রতিক্রিয়ায় বলেন, ইউক্রেন থেকে বাংলাদেশিদের দেশে এবং পোল‌্যান্ড নি‌য়ে যাওয়া খুবই চ্যালেঞ্জের কাজ ছিল। পুরো দূতাবাসের সহ‌যো‌গিতায় এই কঠিন কাজ করা সম্ভব হ‌য়ে‌ছে। ওই সময় ২৪ ঘণ্টাই কাজ ক‌রে‌ছে দূতাবা‌সের কর্মকর্তারা। পোল‌্যান্ড সরকার‌কে ধন‌্যবাদ জানা‌তে চাই, কেননা তা‌দের সহ‌যো‌গিতা না পে‌লে পাসপোর্ট ছাড়া ইউক্রেন থে‌কে বাংলা‌দে‌শি‌দের নেওয়া সম্ভব হ‌তো না।

ভার্চুয়া‌লি প্রতি‌ক্রিয়া জানা‌তে গি‌য়ে জাপা‌নের রাষ্ট্রদূত ইতো নাওকি ব‌লেন, এটা এমন একটা মুহূর্ত যেটা ভাষায় প্রকাশ করা যা‌বে না। পুরস্কা‌রে ভূ‌ষিত হ‌য়ে আমি সম্মা‌নিত বোধ কর‌ছি। জাপান ও বাংলা‌দে‌শের বন্ধুত্ব সম‌য়ের পরীক্ষায় উত্তীর্ণ। আমাদের সম্পর্ক‌কে অন‌্য উচ্চতায় নি‌তে চাই। জাপান উন্নয়ন সহ‌যো‌গী হি‌সে‌বে অব‌্যাহতভাবে বাংলা‌দেশের পা‌শে থাক‌বে। ইন্দো-প‌্যা‌সি‌ফি‌কে আমরা একসঙ্গে কাজ কর‌তে চাই।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গত বছর এ পুরস্কার প্রবর্তন করা হয়। প্রথমবার এ পুরস্কার পান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম এবং সংযুক্ত আরব আমিরাতের সা‌বেক রাষ্ট্রদূত সাইদ মোহাম্মদ আল মেহরি।


একাত্তর/এআর

বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক আন্তরিক শুভেচ্ছা বার্তা দিয়েছেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দশো কর্ম হামু দর্জি এবং নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নিজের প্রত্যাশা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও বার্তা দিয়েছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন গত ২৬ ও ২৭ জানুয়ারি চট্টগ্রামে তার প্রথম সফর সম্পন্ন করেছেন। এই সফরে তিনি বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার এবং দ্বিপাক্ষিক...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর