আজ রাত থেকে শুরু হচ্ছে হাজিদের দেশে ফেরা

আপডেট : ১৪ জুলাই ২০২২, ১২:৪৫ পিএম

শেষ হয়েছে হজের আনুষ্ঠানিকতা, ফলে শুরু হতে যাচ্ছে হাজিদের দেশে ফেরার পালা। 

প্রথম ফিরতি হজ ফ্লাইট বৃহস্পতিবার (১৪ জুলাই) রাতে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। ফিরতি হজ ফ্লাইট চলবে ৪ আগস্ট পর্যন্ত।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৪ জুলাই) রাত ১০টায় বিমান বাংলাদেশে এয়ারলাইনের একটি হজ ফ্লাইট দেশে এসে পৌঁছাবে। সরকারি ব্যবস্থাপনার হাজিরা এই ফ্লাইটে (বিজি-৩৫০২) জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশে আসবেন।

এদিকে হাজিদের বিমানবন্দরে কষ্ট লাঘবের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। 

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, হজ ফ্লাইটের শিডিউল অনুযায়ী আমাদের সার্বিক ব্যবস্থাপনা নেওয়া হয়েছে। অতিরিক্ত দু’টি গ্রিন চ্যানেল করা হয়েছে হাজিদের জন্য। জমজমের পানি বিতরণের জন্য আলাদা স্থান নির্ধারণ করা হয়েছে, যাতে সকল হাজি সহজে পানি সংগ্রহ করতে পারেন। ট্রলি নিয়ে যাতে কোনও সংকট দেখা না দেয়, সে বিষয়টিও বিশেষভাবে তদারকি করা হবে। বিমানবন্দর আর্মড পুলিশ ও ঢাকা উত্তর ট্রাফিকের সঙ্গে সমন্বয় করা হয়েছে যাতে নির্বিঘ্নে হাজিরা বিমানবন্দর থেকে সহজে বের হয়ে বাড়ি ফিরতে পারেন।

এবার সৌদি আরবে মারা গেছেন দেশের ১৬ হজযাত্রী। এরমধ্যে পুরুষ ১১ জন, নারী ৫ জন। সর্বশেষ ১৩ জুলাই  সিলেট জেলার মো. ফয়জুর রহমান (৫০) মক্কায় মৃত্যুবরণ করেন।


একাত্তর/এআর

আগামী ২০২৭ সালের হজ গমনেচ্ছুদের নিবন্ধন প্রক্রিয়া আগামী ২৪ সেপ্টেম্বর শেষ হতে যাচ্ছে। নির্ধারিত এই সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
২০২৭ সালের পবিত্র হজের নিবন্ধন কার্যক্রম চলছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে।
সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী, সহজলভ্য, মানবিক ও প্রবাসীবান্ধব হজ ব্যবস্থাপনা প্রতিষ্ঠার অঙ্গীকারের অংশ হিসেবে ২০২৬ সালের তুলনায় ২০২৭ সালের হজ প্যাকেজের মূল খরচ কমানো হয়েছে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক...
২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল সোমবার (২৭ জুলাই) থেকে শুরু হচ্ছে। এ বছরের ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ নিবন্ধন কার্যক্রম।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর