রসদের বীমা থাকায় আর্থিক ক্ষতি হবে না: পররাষ্ট্র সচিব

আপডেট : ১৭ জুলাই ২০২২, ১০:৩৪ পিএম

গ্রিসের উত্তরে একটি শহরের কাছে বিধ্বস্ত কার্গো উড়োজাহাজে করে যে সামরিক রসদ দেশে আসছিলো, সেসবের বীমা করা আছে উল্লেখ করে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, এতে করে আর্থিক ক্ষতির মুখে পড়বে না সরকার।

রোববার (১৭ জুলাই) বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা জানান।

সচিব বলেন, উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার বিষয়টি দুর্ঘটনা নাকি নাশকতা- তা খতিয়ে দেখা হচ্ছে। গ্রিস ও ইতালির বাংলাদেশ দূতাবাস বিধ্বস্ত উড়োজাহাজের বিষয়ে খোঁজ খবর নিচ্ছে।

পররাষ্ট্র সচিব মাসুদ বলেন, এখন পর্যন্ত যতটুকু জানা যাচ্ছে, এটা দুর্ঘটনা। গ্রিস কর্তৃপক্ষ হয়ত বলতে পারবে, যেহেতু এটা গ্রিসে ভূপাতিত হয়েছে।

রাশিয়ার সাথে যুদ্ধের মধ্যে ইউক্রেনীয় বিমানে সামরিক সরঞ্জাম আনার বিষয়ে এক প্রশ্নে তিনি বলেন, এটা যদি অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, তাহলে সেটা যে কোনো বিমানেই তো হতে পারে। এটা হয়ত অনেক আগের থেকে হয়ে আসছে। সুতরাং যারা সাপ্লায়ার তাদের সাথে কথা না বলে বোঝা যাবে না।

তিনি আরো বলেন, সেনাবাহিনী ও বিজিবির জন্য আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে এসব সামরিক রসদ ক্রয় করেছিল বাংলাদেশ।

এর আগে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর- আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গ্রিসের কাভালা শহরের কাছে ইউক্রেনের যে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে, তাতে করে বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবির জন্য সার্বিয়া থেকে কেনা প্রশিক্ষণ মর্টার শেল আসছিল।

এতে বলা হয়, ডিজিডিপি (ডাইরেক্টরেট জেনারেল অফ ডিফেন্স পারচেজ) ক্রয় চুক্তির আওতায় কার্যাদেশপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে সার্বিয়া থেকে আনা হচ্ছিল ওই সামরিক রসদ।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের জন্য ক্রয় করা প্রশিক্ষণ মর্টার শেল বহনকারী উড়োজাহাজটি গ্রিসে বিধ্বস্ত হয়েছে। ওই চালানে কোনো অস্ত্র ছিলো না এবং চালানটি বীমার আওতাভুক্ত।

এদিকে, রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানিয়েছেন, আন্তনভ-১২ পরিবহন উড়োজাহাজটি সোমবার দুপুর ১২টায় ঢাকায় অবতরণ করা কথা ছিলো।

শনিবার সার্বিয়া থেকে বাংলাদেশে আসার সময় উড়োজাহাজের ইঞ্জিনে সমস্যার কারণে পাইলট কাভালা বিমানবন্দরে জরুরি অবতরণের চেষ্টা করেন, কিন্তু তার আগেই বিমানটি বিধ্বস্ত হয়।

ওই উড়োজাহাজে সার্বিয়ার তৈরি সাড়ে ১১ মেট্রিক টন সামরিক রসদ ছিলো জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী নেবোসা স্টেফানোভিচ।

আরও পড়ুন: বিধ্বস্ত উড়োজাহাজে মর্টার শেল আসছিলো: আইএসপিআর

তিনি বলেন, মর্টার শেল ও ট্রেনিং শেল ছিলো ওই উড়োজাহাজে। রসদ নিয়ে সার্বিয়ার তৃতীয় বড় শহর নিস থেকে উড্ডয়ন করেছিল বিমানটি।

ড্রোন দিয়ে তোলা ছবিতে দেখা গেছে, ঘটনাস্থলের চারপাশে বিমানটির ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে আছে। উড়োজাহাজটিতে ইউক্রেইনের আটজন ক্রু ছিলেন। তারা সবাই নিহত হয়েছেন বলেও জানিয়েছে সার্বিয়া কর্তৃপক্ষ।

একাত্তর/আরএ

অপসারণের কোনো বিষয় নেই, জসীম উদ্দিন নিজেই পররাষ্ট্র সচিবের দায়িত্ব থেকে সরে যেতে চান বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
প্রায় ১৫ বছর পর ঢাকায় বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে দুই দেশের সম্পর্কে যে মেঘ জমেছে সেই মেঘ সরানোর ব্যাপারে ভারত আগ্রহী।
বাংলাদেশের সঙ্গে ভারত ইতিবাচক, গঠনমূলক ও পারস্পরিক স্বার্থনির্ভর সম্পর্ক চায় বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর