রিজার্ভ ও তেলের মজুদে কোনো ঘাটতি নেই: প্রধানমন্ত্রী

আপডেট : ২৭ জুলাই ২০২২, ০৫:৫৫ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সারা বিশ্ব মূল্য বৃদ্ধি, মুদ্রাস্ফীতি, জ্বালানী তেলের দাম বেড়েছে, ভোজ্য তেলের দাম বেড়েছে। বাংলাদেশে রিজার্ভ ও তেলের মজুদে কোনো ঘাটতি নেই। বিশ্ব অস্থির পরিস্থিতিতে যে কোনো সঙ্কট মোকাবেলার প্রস্তুতি হিসেবে সাশ্রয়ী হওয়ার নীতি নিয়েছে বাংলাদেশ। 

বুধবার (২৭ জুলাই) স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুৎ ব্যবহারের সাশ্রয়ী হয়েছি মানে এই নয় যে বিদ্যুৎ নেই। খরচ কমাতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

শেখ হাসিনা বলেন, অকটেন ও পেট্রল আমদানি করতে হয় না। তবুও কিছু বিশেষজ্ঞ সেখানেও আমদানি ঘাটতি নিয়ে কলাম লিখেছে। চাহিদার তুলনায় যথেষ্ট মজুত থাকার পরও অনেকে মিথ্যাচার করছেন৷ যেখানে তিন মাসের রিজার্ভ থাকলেই যথেষ্ট বলে মনে করা হয়, সেখানে ছয় থেকে ৯ মাসের খাবার মজুদের রিজার্ভ আছে। তবুও একটি মহল বিভ্রান্তি ছড়াচ্ছে। 

আরও পড়ুন: গোটা বিশ্ব এক কঠিন সময় পার করছে: প্রধানমন্ত্রী

এসময় তিনি নেতা কর্মীদের বিভ্রান্তকারীদের জবাব না দিয়ে বরং সরকারের উন্নয়ন জনগণের কাছে তুলে ধরার আহবান জানান। 

সরকার প্রধান বলেন বলেন, এক ইঞ্চি জমিও যেন খালি না থাকে। সেনা থেকে সব বাহিনীকে নির্দেশ দিয়েছি। একই সঙ্গে দলের সবাইকে বলবো- উৎপাদন করবেন। এর মাধ্যমে মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারবো।

বিএনপি প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, দেশকে কীভাবে পিছিয়ে নিতে হয় সেটা বিএনপি ভালই জানে। এদের হাতে বাংলাদেশ কখনও নিরাপদ নয়।


একাত্তর/এসি


প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর