সুইস রাষ্ট্রদূত মিথ্যাচার করেছেন: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১১ আগস্ট ২০২২, ১০:৪৭ পিএম

সুইজারল্যান্ডে বাংলাদেশিদের টাকার তথ্য দেয়া প্রসঙ্গে সুইস রাষ্ট্রদূত নাথালি শুয়া মিথ্যাচার করেছেন বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার (১১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, 'সে এটা মিথ্যা কথা বলেছেন।'

এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংক হাইকোর্টকে জবাব দেবার পর পররাষ্ট্র মন্ত্রণালয় পরবর্তী পদক্ষেপ নেবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। 

তিনি বলেন, 'আজকে আমি জিজ্ঞেস করেছি, বাংলাদেশ ব্যাংক গভর্নরকে এবং সে সাথে নতুন ফাইন্যান্স সেক্রেটারিকে… আর উনিও (গভর্নর) আগে ফাইন্যান্স সেক্রেটারি ছিলেন। উনি বলেছেন যে, নো… আমরা ওদের কাছে আগে চেয়েছি, তারা কোনো রেসপন্স করে নাই। আমি বলেছি, তাহলে আপনি এটা জানায়া দেন পাবলিকরে। কারণ, এভাবে মিথ্যা কথা বলে পার পাওয়া ঠিক নয়।' 

এর আগে বুধবার (১০ আগস্ট) সুইস ব্যাংকে জমা করা অর্থ নিয়ে সুইজারল্যান্ড সরকারের কাছে বাংলাদেশ সরকার কোনো সুনির্দিষ্ট তথ্য চায়নি বলে জানান ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত নাথালি শুয়া। 

তিনি বলেন, 'এসব বিষয়ে (তথ্য পাওয়ার বিষয়ে) কীভাবে একটি চুক্তিতে পৌঁছানো যায়, সে বিষয়ে সরকারকে সব ধরনের তথ্য আমরা দিয়েছি। কিন্তু আলাদাভাবে অর্থ জমা করার বিষয়ে কোনো অনুরোধ আসেনি।' 

আরও পড়ুন: তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে প্রায় ১২ হাজার কোটি টাকা

অর্থ পাচারের তথ্য চেয়ে বাংলাদেশ সরকার কোনো অনুরোধ করেছে কিনা জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন, এরকম ‘সুনির্দিষ্ট’ কোনো অনুরোধ তারা পাননি।

এদিকে, সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে অর্থ জমা করা বাংলাদেশিদের তথ্য কেন সরকার জানতে চায়নি, সে বিষয়ে ব্যাখ্যা চেয়েছে হাইকোর্ট।


একাত্তর/এসজে

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে দিল্লির বিমানবন্দরে আটকে দেওয়ার ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক’ বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য স্বচ্ছ এবং টেকসই নীতিগত পরিবেশ নিশ্চিত করে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রতিযোগিতামূলক বিনিয়োগ গন্তব্যে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেছে সরকার। 
বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতামূলক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং রাশিয়ার ফেডারেশন কাউন্সিলের ডেপুটি স্পিকার...
মুক্ত বাণিজ্য বাড়াতে সম্মত হয়েছে বাংলাদেশ ও তুরস্ক। এ বিষয়ে চুক্তি নিয়েও আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর