গ্রামে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত যাবেনা বিদ্যুৎ

আপডেট : ২২ আগস্ট ২০২২, ০৬:২২ পিএম

বিদ্যুৎ সাশ্রয়ে সারা দেশে সময়সূচী ঘোষণা করে লোডশেডিং থাকলেও এখন থেকে গ্রাম এলাকায় মধ্যরাত থেকে ভোর পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আমন ধানের সেচ সুবিধার কথা বিবেচনা করে এমন সিদ্ধান্ত হয়েছে।

সোমবার (২২ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রীসভার নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলন মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, আগামী ১০ থেকে ১৫ দিন গ্রাম এলাকায় মধ্যরাত থেকে ভোর পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। যাতে সেচের ব্যাঘাত না ঘটে। ওই সময়টি পিক আওয়ারও না। এ বিষয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে (আরইবি) নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: রাজধানীর দোকানপাট-বাজার রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ

তিনি আরো বলেন, বিদ্যমান পরিস্থিতির মধ্যে বিদ্যুৎ ব্যবস্থাটি কীভাবে আরো কার্যকর করা যায়, তার সিদ্ধান্ত হয়েছে। কারণ, এখনই বিদ্যুতের দাম বাড়ানোও সম্ভব হবে না। তবে অপরিহার্য কারখানাগুলো যেমন গ্যাস, সার কারখানার উৎপাদনে যাতে সমস্যা না হয়। এ জন্য এগুলোতে যেন বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন থাকে।


একাত্তর/আরএ

সম্প্রতি দেশজুড়ে বৈরী আবহাওয়া ও জলাবদ্ধতা নিয়ে চলমান উদ্বেগ এবং পরীক্ষা পেছানোর দাবির মধ্যে সরকার শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে কিছু অত্যন্ত শিক্ষার্থীবান্ধব ও যুগান্তকারী পদক্ষেপ...
বিদ্যুৎ উৎপাদন বাড়াতে নতুন পরিকল্পনার কথা জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। আগামী মে মাসের প্রথম সপ্তাহে জাতীয় গ্রিডে নতুন করে এক হাজার ৯৮২ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে। এতে চলমান...
এক সপ্তাহের মধ্যে ফুয়েল কার্ড প্রাথমিকভাবে চালু হতে পারে। মূলত জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে এবং পাচার রোধে এই ‘ফুয়েল কার্ড’ বা ডিজিটাল অ্যাপ চালুর উদ্যোগ নিয়েছে সরকার।
আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থান নিয়েছে।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর