হাওর রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহবান রাষ্ট্রপতির

আপডেট : ২৪ আগস্ট ২০২২, ১১:০৮ এএম

রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, ৬০০ বছর ধরে কিশোরগঞ্জের হাওরে জনবসতি শুরু হয়েছে। এক সময়ের দুর্গম হাওরে মানুষ পায়ে হেঁটে ও বর্ষাকালে নৌকা ছাড়া চলাচল করতে পারতো না। এখন রাস্তাঘাটসহ সকল পর্যায়ে উন্নয়ন হচ্ছে। যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে হাওরে এখন পর্যটকরা আসছেন। কিন্তু প্লাস্টি বর্জ্য ও পলিথিনের কারণে হাওর এলাকার পযটনের পরিবেশ যাতে নষ্ট না হয় সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা করতে প্লাস্টিক বর্জ্য ও পলিথিনের ব্যবহার রোধে প্রশাসন, জনপ্রতিনিধি ও সুশীল সমাজসহ সবাইকে এগিয়ে আসতে হবে। 

মঙ্গলবার (২৩ আগস্ট) সন্ধ্যায় অষ্টগ্রামে আবদুল হামিদ অডিটোরিয়ামে জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

রাষ্ট্রপতি বলেন, অলওয়েদার রাস্তা হওয়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে। পর্যটকরাও সে রাস্তা দেখতে  দূরদূরান্ত থেকে ছুটে আসছেন। এতে ঈর্ষান্বিত হয়ে একটি মহল মিথ্যা ও বিভ্রান্তির তথ্য ছড়াচ্ছেন। এতে হাওরের উন্নয়নে যাতে কোনো বাধাগ্রস্ত না হয় সে দিকে সবাইকে খেয়াল রাখতে হবে।

চারদিনে সফরের দ্বিতীয় দিনে রাষ্ট্রপতি আবদুল হামিদ কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামের জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন।   

এসময় কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মাশরুকুর রহমান খালেদ বিপিএম(বার), জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মোহাম্মদ তাজুল শেখ, জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জিল্লুর রহমানসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন: নতুন সূচিতে অফিস শুরু, রাস্তায় বাস কমের অভিযোগ

এর আগে রাষ্ট্রপতি অষ্টগ্রামের ভাতশালা সেতু ও নবনির্মিত আবদুল হামিদ সেতুসহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করেন।

বুধবার রাষ্ট্রপতি মিঠামইনের নির্মাণাধীন সেনানিবাসের কার্যক্রম পরিদর্শন ও ইটনা উপজেলায় মতবিনিময় সভাসহ উন্নয়নমূল কাজ পরিদর্শণ করার কথা রয়েছে। 


একাত্তর/এসি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের কৃষিকে একটি লাভজনক খাতে পরিণত করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশের কৃষি এখন আর লাভজনক কোনো খাত নয়। কৃষিকাজ করে পর্যাপ্ত আয় না হওয়ায় শ্রমিকরা...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিরাপদ অভিবাসন, মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিত ও দক্ষ জনশক্তির তৈরির মাধ্যমে বিশ্ববাজারে দেশের অবস্থানকে আরো শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কোনো ধরনের দুর্যোগ মোকাবিলা ও ক্ষয়-ক্ষতি কমাতে আগাম প্রস্ততি গ্রহণ এবং যথাযথ নগর পরিকল্পনার আহ্বান জানিয়েছেন।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর