ডা. মীরজাদী সেব্রিনার স্বাস্থ্যের কিছুটা উন্নতি

আপডেট : ২৬ আগস্ট ২০২২, ০৮:৩১ পিএম

সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন স্বাস্থ্য অধিদপ্তরের জেষ্ঠ কর্মকর্তা অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরার স্বাস্থ্যের কিছুটা উন্নতি হয়েছে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের ফেরিভায়েড ফেসবুক পেজে দেয়া এক বিবৃতিতে একথা জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, বাইলডাক্টে প্রদাহজনিত অসুস্থতার চিকিৎসার জন্য ‘ইআরসিপি’ করার পর বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হয়েছিল, যার ফলে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে এবং ডায়ালাইসিস করা হচ্ছে। তবে উনি গত দুদিন কিছুটা ভালো আছেন। এ ছাড়া উনার সিটি রিপোর্টও ভালো এসেছে, যদিও বাঁ দিকের ফুসফুস কিছুটা আক্রান্ত।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও অন্য কর্মকর্তারা তার পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন জানিয়ে বিবৃতিতে ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরার অসুস্থতার বিষয়ে গুজব না ছড়ানোর জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।

ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা আইইডিসিআর পরিচালক থাকা অবস্থায় ২০১৮ সালে ডেঙ্গু ও পরের দুবছর করোনা মহামারীতে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি হিসেবে গণমাধ্যমকে পরিস্থিতি অবহিত করার দায়িত্ব পালন করেন।

এই সময় তিনি সবার কাছে পরিচিত মুখ হয়ে উঠেন। সবশেষ তিনি স্বাস্থ্যে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্বে ছিলেন।


একাত্তর/এসএ

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন এবং পরিকল্পনা) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা, গুরুতর অসুস্থ অবস্থায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন।এর আগে, শারীরিক অসুস্থতা...
সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের শারীরিক অবস্থা কিছুটা ভালো আছে। সোমবার (৭ মার্চ) দুপুর সোয়া ১টার দিকে এ তথ্য জানান তার ছোট ভাই পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।নিজের ভেরিফায়েড ফেসবুক...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর