ভোজ্যতেলের মতো ৯ পণ্যের দাম ঠিক করে দেবে সরকার

আপডেট : ৩০ আগস্ট ২০২২, ১১:১৯ পিএম

ভোজ্য তেলের মতো চাল, চিনি, ডাল, চা-পাতা, রড, সিমেন্টসহ মোট ৮-৯টি পণ্যের দাম বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন নির্দিষ্ট করে দেবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।  

তিনি বলেন, পণ্যের সরকার নির্ধারিত দামের বেশি নিলে ব্যবসায়ীদের বিরুদ্ধে ডাইরেক্ট (সরাসরি) মামলা করা হবে।

মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের দ্রব্যমূল্য নিয়ে এক সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।  

বাণিজ্যমন্ত্রী বলেন, দাম যেটা বাড়ানো উচিত তার চেয়ে বেশি বাড়ানো হয়েছে। যার জন্য সিদ্ধান্ত হয়েছে, ট্যারিফ কমিশন এখন থেকে এসব পণ্যের যে ন্যায্য দাম হওয়া উচিত সেটা নির্ধারণ করে দেবে। ভোজ্য তেলের দাম আমরা যেভাবে নির্ধারণ করি তেমনিভাবে অন্যগুলো নিয়েও ব্যবসায়ী, আমদানিকারক, ব্যবসায়ী নেতারা এফবিসিসিআইসহ সবাইকে নিয়ে বসে যৌক্তিক মূল্য নির্ধারণ করা হবে।  

আরও পড়ুন: সরকারিভাবে শতভাগ সংগ্রহ, চালের অভাব নেই: খাদ্যমন্ত্রী

মন্ত্রী বলেন, মূল্য বাজারে জানিয়ে দেওয়া হবে, এই দামেই বিক্রি হতে হবে। এর চেয়ে বেশি নিলে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।  

টিপু মুনশি বলেন, নির্ধারিত দামের চেয়ে বেশি যদি কেউ নেয়, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে শুধু জরিমানা নয়, আমরা ঠিক করেছি ভোক্তা অধিকার এবং প্রতিযোগিতা কমিশন মামলা করবে। এই মামলায় সাজা হিসেবে তিন বছরের জেল হতে পারে।  

ট্যারিফ কমিশনের কর্তৃপক্ষকে বলা হয়েছে, সব আইটেমগুলো ১৫ দিনের মধ্যে হিসাব করে এটা বাজারে জানিয়ে দেওয়া হবে, দিস ইস দ্য প্রাইস।

বাণিজ্যমন্ত্রী বলেন, যদি আন্তর্জাতিক বাজারের সঙ্গে আমাদের নির্ভর করতে হয়, তাহলে কিন্তু আন্তর্জাতিক বাজারের দাম উঠলে এখানেও দাম বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে সেটাও কতটুকু বৃদ্ধি পাওয়া উচিত তা ঠিক করে দেওয়া হবে। এখন কথা আসছে বিভিন্নভাবে বলা হয়, আন্তর্জাতিক বাজারে জিনিসের দাম কমেছে। সত্যি কথাই কমেছে।

মন্ত্রী বলেন, আমরা সয়াবিন তেল ও পামওয়েলের দাম কমতে দেখেছি কিন্তু পাশাপাশি ডলারের দাম (রেট) বেড়ে গেছে। যার জন্য এই হিসাব করতে গিয়ে দেখা যাচ্ছে, যে সুফলটা আমরা পেতে পারতাম, আমাদের জনগণ পেতে পারতো, সেটা পাচ্ছি না।  

আন্তর্জাতিক বাজারে ডলারের উচ্চমূল্য, আমাদের দেশের ব্যবসায়ীরা সুযোগ নেওয়াসহ সার্বিক বিষয়গুলো নিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, সাধারণত আমাদের ট্যারিফ কমিশন ভোজ্যতেল নিয়ে টাইম টু টাইম বসে ঠিক করে। বাড়ানোর দরকার হলে বাড়ায় তাদের সঙ্গে আলোচনা করে। আবার যখন দাম কমে আন্তর্জাতিক বাজারে এবং বাংলাদেশে তার প্রভাব পড়া উচিত সে ক্ষেত্রে কমিয়ে দেওয়া হয়। কিন্তু আমরা লক্ষ্য করেছি, বিভিন্ন আইটেমের দাম বেড়েছে, যেটা গ্রহণযোগ্য নয়। যদিও সবগুলোই আমাদের মন্ত্রণালয়ের দেখার কথা ছিল তা কিন্তু নয়।  


একাত্তর/এআর

চলতি অর্থবছরের শুরুতে দেশের বিভিন্ন গুদামে চাল ও গমের মজুদ রয়েছে ১৭ দশমিক ৬৪ লাখ মেট্রিক টন, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় তিন লাখ টন বেশি।
ভারত থেকে আমদানি করা ২৫ হাজার টন চালের প্রথম চালান বাংলাদেশে এসে পৌঁছাবে আগামীকাল বৃহস্পতিবার।  
প্রতি কেজি ইলিশের খুচরা মূল্য সর্বোচ্চ ৭০০ টাকা নির্ধারণ করার দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার। 
সিলেটের ইতিহাসে সব চেয়ে বড় ভারতীয় অবৈধ ১৪ ট্রাক চিনি বোঝাই ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর