বঙ্গবন্ধুর বায়োপিক নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ০৫:৩৮ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একটা ভালো সময়েই জাতির পিতা বঙ্গবন্ধুর জীবন নিয়ে তৈরি চলচ্চিত্র ‘মুজিব: দ্য মেকিং অব আ নেশন’ মুক্তি পাবে। সেভাবেই কাজ হচ্ছে। 

ভারত সফর নিয়ে বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে গণভবনে সংবাদ সম্মেলন এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা একথা বলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের পর তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন। 

বঙ্গবন্ধুর বায়োপিক নিয়ে এক প্রশ্নের উত্তরে বঙ্গবন্ধুকন্যা বলেন, মাঝে করোনার কারণে শুটিং বন্ধ ছিল। তারপর বম্বেতে বেশিরভাগ শুটিং হয়েছে। কিছু অংশ আমাদের এখানে হয়েছে। ‘এর কোয়ালিটি নিয়ে অনেকে অনেক কথা বলতে পারে। কিন্তু কান ফেস্টিভালের মতো জায়গায় যেহেতু চলেছে..কানে যাওয়ার আগে আমি দেখেছি। যেখানে সংশোধন দরকার, করে দিয়েছি।’

‘যদি সেখানে দেখানোর উপযোগী না হতো, তাহলে দেখাতে দিতো না। তবে, সাতই মার্চের ভাষণ বঙ্গবন্ধুর মতো করে কেউ দিলে হয়তো আমাদের ভালো লাগবে না কিন্তু কাউকে না কাউকে তো অভিনয় করতে হবে। তারপরও যারা অভিনয় করেছে অনেক আন্তরিকতা নিয়ে করেছে।’

এটা এডিটিং চলছে। একটা ভালো সময় চিন্তা করছি। সেভাবেই আসবে- জানান প্রধানমন্ত্রী।

দুই দিন আগে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ জানিয়েছিলেন, বঙ্গবন্ধুর জীবনী অবলম্বনে নির্মিত সিনেমা চলতি বছরের মধ্যে মুক্তি পেতে পারে। 

আরও পড়ুন: 'বাংলাদেশ-ভারত সম্পর্কের নতুন দিগন্তের সূচনা হয়েছে'

বঙ্গবন্ধুর বায়োপিক নির্মাণ করেছেন বলিউডের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। এ সিনেমায় বঙ্গবন্ধুর ভূমিকায় আছেন বাংলাদেশের অভিনেতা আরেফিন শুভ। 

বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজসহ আরও অনেকে অভিনয় করেছেন।

একাত্তর/এসজে
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নামে ব্যাংকের সিএসআর তহবিল থেকে ২৭৬ কোটি ৩৪ লাখ টাকা নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং ইস্টার্ন রিফাইনারির পরিশোধন সক্ষমতা বাড়াতে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) ১ হাজার ৪ দশমিক ২৯ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করবে।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর