তমব্রুর শান্তিপূর্ণ জীবন কেড়ে নিচ্ছে মিয়ানমারের অশান্তি

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ০৭:৫৪ পিএম

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তবর্তী মানুষের শান্তিপূর্ণ জীবন কেড়ে নিয়েছে মিয়ানমারের অভ্যন্তরীণ অশান্তি।

দু’দিন পরপরই মর্টারশেল এসে পড়ছে সীমান্তের শূন্যরেখা এলাকায়। হতাহত হচ্ছে মানুষ। রাত দিন ভয় আর আতঙ্কের সঙ্গে দিন পার করছে মানুষ।

কক্সবাজার পলিটেকনিক ইন্সটিটিউটের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং তৃতীয় বর্ষের ছাত্র আব্দুল ওহাব। তিনি তুমব্রু সীমান্তের বাসিন্দা, সেখানেই তার পরিবার-স্বজন।  

রোববার একাত্তরকে তিনি যখন সীমান্ত পরিস্থিতি জানাচ্ছিলেন তখনই আচমকা কয়েক মিটার দূরে এসে পড়ে মিয়ানমার থেকে ছোঁড়া একটি মর্টারশেল।

এভাবে যখন-তখন এমন মর্টারশেল এসে পড়ছে সীমান্ত এলাকায়। সম্প্রতি সেগুলো ঢুকতে শুরু করেছে বাংলাদেশ অংশেও। এরিমধ্যে হতাহতের ঘটনাও ঘটেছে।

নোম্যানস ল্যান্ডের ছোট্ট অংশটির পরই বাংলাদেশীদের অনেকগুলো বসতি। সেখান থেকে সীমান্ত এতোটা কাছে যে জিরো পয়েন্টে টিলার উপরে উঠলেই দেখা যায় মিয়ানমার সেনাদের কর্মকাণ্ড।

বাংলাদেশের স্বাধীনতার আগে থেকেই বংশ পরম্পরায় এসব টিলার নিচে বসতি নুরুল বশরের।

২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনী ও আরাকান আর্মির মধ্যে সংঘর্ষে রোহিঙ্গাদের ঢল শুরুর সময়টা বাদ দিলে এভাবে বাংলাদেশের ভেতরে গোলাবারুদ এসে পড়তে দেখেননি তিনি।

যখন তখনই দেখা যায় হেলিকপ্টারের আনাগোনা। মাইন বিস্ফোরণে পা হারানোর অভিযোগ কিংবা মর্টার শেলের আঘাতে মারা যাওয়ার ঘটনা বাড়াচ্ছে আতঙ্ক।

গত শুক্রবার দিবাগত রাতে মিয়ানমারের ছোড়া মর্টারশেল বাংলাদেশ সীমান্তের শূন্যরেখায় পড়ে এক রোহিঙ্গা কিশোরের মৃত্যু এবং আরও কয়েকজন আহত হয়।

ওই দিন বেলা তিনটার দিকে তুমব্রু সীমান্তের বিপরীতে শূন্যরেখার ৩৫ নম্বর পিলারের কাছে গরু আনতে গেলে স্থলমাইন বিস্ফোরণে অথোয়াইং তঞ্চঙ্গ্যার বাঁ পায়ের গোড়ালি উড়ে যায়।

শনিবার সকাল সোয়া ৯টা থেকে রাখাইনের ওয়ালিডং পাহাড়ে গোলাগুলির শব্দ শোনা যায়। রোববারও থেমে থেমে গুলির শব্দ পাওয়া যাচ্ছিলো। এতে আতঙ্ক বিরাজ করছে সীমান্তে।

আরও পড়ুন: রুশ বাহিনীতে যোগ দিলেই বেতন তিন লাখ, সুযোগ পাবে বিদেশিরাও

গত ২৮ আগস্ট বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের জিরো পয়েন্ট সংলগ্ন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম এলাকার জনবসতিতে দুটি মর্টারশেল এসে পড়ে।

এতে কেউ হতাহত না হলেও সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর থেকে প্রায় প্রতিদিনই থেমে থেমে গোলাগুলির শব্দ শোনা যায়।

তমব্রু ও ঘুমধুম সীমান্ত এলাকায় আতঙ্ক আরও বেড়ে গেছে। প্রয়োজন ছাড়া কেউ বাড়ি থেকে বের হচ্ছেন না। অনেকে অন্যত্র চলে যাচ্ছেন।



একাত্তর/আরবিএস  

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাত ঘিরে টেকনাফ সীমান্ত এলাকায় উদ্বেগ বাড়ছে। শুক্রবার (৩ জুলাই) সকাল থেকে রাখাইনের দুই গুরুত্বপূর্ণ শহর মংডু ও বুথিডং -এ বিমান হামলার শব্দ না শোনা গেলেও আগের...
মিয়ানমারে জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য চোরাচালান রোধে উপকূলীয় ও সীমান্তবর্তী এলাকায় সর্বক্ষণ টহল কার্যক্রম পরিচালনা করছে কোস্ট গার্ড।
মিয়ানমারের রাখাইন রাজ্যের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বাংলাদেশের নতুন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আরাকান আর্মি (এএ)। রাখাইন রাজ্যের অধিকাংশ অঞ্চল এখন এ বিদ্রোহী গোষ্ঠীটির নিয়ন্ত্রণে।
মিয়ানমার এবং আরাকান আর্মি কর্তৃপক্ষের কাছ থেকে আসা এই বার্তাগুলো এক নজিরবিহীন ঘটনা এবং এটি দীর্ঘ নিরবচ্ছিন্ন যোগাযোগের ফল।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর