সারাদেশে পূজামণ্ডপের সংখ্যা বাড়ছে, নিরাপত্তা নিয়ে শঙ্কা

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২, ০৯:৪৯ পিএম

রাজধানীসহ সারাদেশে দুর্গাপূজার সংখ্যা বেড়েছে। এবার, ৩২ হাজার ১৬৮টি মণ্ডপে দুর্গাপূজা হবে। ২৫ সেপ্টেম্বর মহালয়ায় ঘোষিত হবে দেবীপক্ষ। এবার দেবী আসছেন হাতির পিঠে।

যদিও পূজায় নিরাপত্তার বিষয়টি ভাবাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এবার অনেক দিক বিবেচনায় নিয়ে পূজার সময় নিরাপত্তা ব্যবস্থা সাজানো হচ্ছে।

এখনো যেন ছুটি হয়নি বর্ষার। শরৎ তাই মিলেমিশে আছে বৃষ্টিজলে। কখনও পেজাতুলো মেঘ আর নীল আকাশ জানিয়ে দিচ্ছে ভক্তের পূজা পেতে আসছেন দেবী দুর্গা।

এবার দেবী আসছেন গজে চড়ে। বিশ্বাস বসুন্ধরা শস্যপূর্ণ করেই এবার দেবীর আগমন। তবে দেশজুড়ে পূজায় সনাতন ধর্মাবলম্বীদের চিন্তা পূজার নিরাপত্তা ঘিরে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা কাজল দেবনাথ বলেন, অতীত অভিজ্ঞতার কারণে এবার নিরাপত্তার বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে।

তিনি বলেন, আমাদের দিক থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি সব মণ্ডপে ২৪ ঘণ্টা আমাদের পাঁচজন থাকবেন। কিন্তু দায়িত্ব সরকার ও রাষ্ট্রের। সরকার যদি ‘মিন’ করে তাহলে নিরাপত্তা দেয়া সম্ভব।

তিনি আরো বলেন, পূজার পাঁচ দিন শুধু নয়, আমরা সারা বছরের নিরাপত্তা চাই৷ পূজা শুরুর আগে এখন আমরা প্রতিদিনই প্রতিমা ভাঙচুরের খবর পাচ্ছি৷ এটা থামাবে কে?’

মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক রমেন মণ্ডলও বলেন, গত বছরের দুর্গাপূজা দুঃখজনক অভিজ্ঞতার মধ্য দিয়ে কেটেছে।

দেশে এবার ৩২ হাজার ১৬৮টি মণ্ডপে পূজার প্রস্তুতি নেয়া হচ্ছে৷ গত বছর ৩২ হাজার ১১৮টি মণ্ডপে পূজা হয়েছে। এবার মণ্ডপগুলোতে সব মিলিয়ে এক লাখ ৯২ হাজার আনসার থাকবেন।

পাশাপাশি গোয়েন্দা নজরদারি করা হবে। দুর্গাপূজায় দেশের প্রতিটি মণ্ডপে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: আদি ব্রহ্মপুত্র নদের প্রাণ ফেরাতে চলছে খনন কাজ

দুর্গাপূজা হবে যথা সময়ে। তাই প্রতিমা শিল্পীর নেই ফুরসত। রথযাত্রার পরদিন থেকে শুরু হওয়া কাজ এখন চলছে পুরোদমে। কোথাও শুরু হয়েছে রঙের কাজ, কোথাও হয়নি।

১ অক্টোবর ষষ্ঠী তিথিতে শুরু হওয়া শারদোৎসবে বিজয়া দশমীতে দেবী ফিরবেন নৌকায় চড়ে।

একাত্তর/আরএ

ভোররাতের শান্ত আমেজ ভেঙে হঠাৎই হালকা ঝাঁকুনিতে কেঁপে উঠল রাজধানী ঢাকাসহ এর চারপাশের এলাকা। সোমবার ভোর ৫টা ৩২ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। হঠাৎ মাটির কম্পনে ঘুম ভেঙে যাওয়ায় রাজধানীর বিভিন্ন ভবনের...
বর্তমান সরকারের লক্ষ্য বৈষম্যহীন সমাজ গড়ে তোলা বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, অর্থের অভাবে কেউ চিকিৎসা, শিক্ষা কিংবা উদ্যোক্তা হওয়ার সুযোগ থেকে বঞ্চিত...
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় করা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।  
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর