আদি ব্রহ্মপুত্র নদের প্রাণ ফেরাতে চলছে খনন কাজ

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২, ০৯:১৪ পিএম

খনন ও শাসনের মাধ্যমে আদি ব্রহ্মপুত্র নদে শুকনো মৌসুমেও কিভাবে পানির প্রবাহ ঠিক রাখা যায়, তা নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

তবে জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, সারা বছর পানি প্রবাহ ঠিক রাখাটাই চ্যালেঞ্জ। এর জন্য বিআইডব্লিউটিএ’র ক্ষমতা বাড়াতে হবে।

বাংলাদেশে ২৪ হাজার কিলোমিটার নৌপথের মধ্যে নৌযান উপযোগী মাত্র পাঁচ হাজার ৯২৩ কিলোমিটার। আর শুষ্ক মৌসুমে নৌচলাচলের উপযোগী থাকে ৩ হাজার ৮৬৫ কিলোমিটার।

শুষ্ক মৌসুমে যে নদীগুলো নৌচলাচলের অনুপযোগী হয়ে পাড়ে তার মধ্য অন্যতম হলো আদি ব্রহ্মপুত্র। নদীটি জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত পানি প্রবাহ একেবারেই কমে যায়।

কেন এমনটা হয়, মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁয়ে আয়োজিত কর্মশালায় তার ব্যাখ্যা দেন আইডব্লিউএম’র নির্বাহী পরিচালক জাকিরুল হক খান।

তবে শুষ্ক মৌসুমে আদি ব্রহ্মপুত্রের পানি প্রবাহ স্বাভাবিক রাখতে এরই মধ্যে পরীক্ষণমূলকভাবে খনন কাজ শুরু করেছে বিআইডব্লিউটিএ।

জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, আদি ব্রহ্মপুত্রের পানি প্রবাহ স্বাভাবিক রাখতে হলে খননের পাশাপাশি তাকে শাসন করতে হবে এবং পানি প্রবাহ রাখতে হবে বাম তীরে।

নৌপরিবহন প্রতিমন্ত্রীও স্বীকার করলেন, শুষ্ক মৌসুমে ব্রহ্মপুত্রের পানি প্রবাহ স্বাভাবিক রাখাটা চ্যালেঞ্জিং। তবে তার প্রত্যাশা, এ কাজে সফল হবে সরকার।

তিনি বলেন, ব্রহ্মপুত্র নদে শুষ্ক মৌসুমে প্রবাহ পুনরুদ্ধার এবং সারা বছর নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে আদি ব্রহ্মপুত্র নদ খননের একটি প্রকল্প বাস্তবায়ন করছে বিআইডব্লিউটিএ।

এ প্রকল্পটি বাস্তবায়িত হলে ব্রহ্মপুত্র নদকে দ্বিতীয় শ্রেণির রুট হিসেবে উন্নত করলে বাংলাদেশ-ভারত নৌ প্রটোকল রুটে ১১৬ কিলোমিটার দূরত্ব কমবে।

ব্রহ্মপুত্র নদের মুখ খুলে দিলে তুরাগ ও বালু নদের প্রবাহ নিশ্চিত হবে। ঢাকার চারপাশের নদীর দূষণ কমে যাবে। বড় ধরনের সাফল্য আসবে। এটি একটি বড় চ্যালেঞ্জ। প্রকল্প চলমান।

আরও পড়ুন: জমি বিক্রির টাকা চাওয়ায় তুলে নিয়ে নির্যাতন

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশকে সচল রাখতে হলে নদীর প্রবাহ সচল রাখতে হবে। নাব্যতা না থাকায় সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা ও উত্তরাঞ্চলে বন্যা হয়েছে।

তিনি বলেন, ব্রহ্মপুত্র নদে এক সময় বড় বড় জাহাজ চলতো। খননের অভাবে সেগুলো বন্ধ হয়ে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরাতন ব্রহ্মপুত্র নদ খননে পদক্ষেপ নিয়েছেন।

একাত্তর/আরএ

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর