রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি প্রধানমন্ত্রীর পাঁচ আহবান

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২, ১২:৫৭ পিএম

রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে এবং তাদের রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা নিশ্চিতে পাঁচটি পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতিসংঘে সাধারণ পরিষদে যোগ দিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) লোটে প্যালেস হোটেলে রোহিঙ্গা সঙ্কট নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকে পাঁচটি প্রস্তাব তুলে ধরেন।

গত আগস্ট মাসে দীর্ঘায়িত রোহিঙ্গা সংকটের ষষ্ঠ বছরে পা দিয়েছে বাংলাদেশ। অথচ একজনকেও তাদের ঘরে ফিরে যেতে দেখা যায়নি।

নিউইয়র্কে রোহিঙ্গা সঙ্কট নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আক্ষেপের কথা তুলে ধরেন।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সংকটের উৎপত্তিস্থল মিয়ানমারে এবং তার সমাধানও সেখানেই রয়েছে।

বাংলাদেশে ১২ লাখ রোহিঙ্গাদের আশ্রয় নেওয়া এবং প্রতিবছর শরণার্থী শিবিরে ৩০ হাজার নবজাতকের জন্ম নেওয়ার তথ্যও তুলে ধরেন শেখ হাসিনা। বলেন, রোহিঙ্গাদের ভরণপোষণের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সংহতি প্রয়োজন।

রোহিঙ্গাদেরকে রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা দেওয়াসহ পাঁচটি সুপারিশ তুলে ধরেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা লেক্সিংটন হোটেলে অ্যান্টি-মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স-এএমআর বিষয়ে একটি প্রাতঃরাশ বৈঠকে বক্তব্য রাখেন। একটি বড় ধরণের সংকটে পরিণত হওয়ার আগেই এন্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) ঠেকাতে টেকসই রাজনৈতিক সদিচ্ছা ও পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেছেন তিনি।

আরও পড়ুন: জ্বালানি অনুসন্ধানে নতুন-পুরাতন গ্যাস কূপ খুঁড়বে সরকার

এ ছাড়া বৃহস্পতিবার ব্যস্ততম দিনে, গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন ব্যক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন।


একাত্তর/আরএ

গত ১০ বছরে রোহিঙ্গা সঙ্কট আরও ঘনীভূত হয়েছে এবং মায়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতিরও অবনতি ঘটেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি জানিয়েছেন, বাংলাদেশে আটকে পড়া মায়ানমারের...
২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইন রাজ্যে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযান শুরুর পর কয়েক মাসে সাত লাখের বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। আগে আসা রোহিঙ্গাদের যুক্ত করলে কক্সবাজার ও ভাসানচরে...
বিদায়ী ফ্যাসিস্ট সরকারের চরম উদাসীনতা, ক্ষমতায় টিকে থাকার আকাঙ্ক্ষা এবং নোবেল পুরস্কারের মোহের কারণেই রোহিঙ্গা সঙ্কট দীর্ঘায়িত ও জটিল হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা...
রোহিঙ্গা সঙ্কট মূলত মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা এবং এর স্থায়ী সমাধানের মূল উদ্যোগ সে দেশের সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর