ওয়াশিংটন পোস্টে শেখ হাসিনার ভূয়সী প্রশংসা

আপডেট : ০৪ অক্টোবর ২০২২, ০৯:৫৪ পিএম

বিশ্ব মঞ্চে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকা ওয়াশিংটন পোস্ট।

সোমবার (৩ অক্টোবর) যুক্তরাষ্ট্র্রের বহুল প্রচারিত এই দৈনিকে কলামিস্ট পেটুলা ভোরাক বাংলাদেশের প্রধানমন্ত্রীর ব্যাপক প্রশংসা করে একটি নিবন্ধ লিখেছেন। তিনি প্রশংসা করেছেন বাংলাদেশে নারীদের বিস্ময়কর অগ্রগতি, শিক্ষা আর দারিদ্র্য নিরসনে প্রধানমন্ত্রীর গ্রহণ করা নানা পদক্ষেপের। 

সম্প্রতি যুক্তরাষ্ট্রের নর্দার্ন ভার্জিনিয়ায় হোটেল রিৎজ-কার্লটনের বলরুমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সাক্ষাৎকারের ভিত্তিতে নিবন্ধটি লিখেছেন পেটুলা। এতে প্রধানমন্ত্রীর সাফল্যের গল্প তুলে ধরে ভোরাক লিখেছেন, বিশ্বের সবচেয়ে দীর্ঘ মেয়াদী নারী সরকার প্রধান শেখ হাসিনা।

পেটুলা লিখেছেন, বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক আব্দুল্লাহ নিয়ামি তার ছয় বছর বয়সী মেয়েকে নিয়ে নর্দার্ন ভার্জিনিয়ায় এসেছেন। তার ফার্স্ট গ্রেডের শিশু কন্যাকে সেখানে নিয়ে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এক নজর দেখার জন্য। নিয়ামি বলেন, ‘আমি প্রধানমন্ত্রীকে তাকে (মেয়েকে) দেখাতে চেয়েছিলাম।’

গত সপ্তাহে নর্দার্ন ভার্জিনিয়ার রিৎজে অবস্থান করছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লন্ডনে রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেওয়ার পর জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার জন্য সেখানে যান তিনি। জাতিসংঘে দেওয়া ভাষণে বিশ্বজুড়ে ‘শান্তি প্রতিষ্ঠায়’ বৈশ্বিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রীর প্রশংসা করে ওয়াশিংটন পোস্টের কলামিস্ট পেটুয়া লিখেছেন, ‘এই নারী এক শক্তি।’

তিনি লিখেছেন, বিশ্বের সবচেয়ে দীর্ঘমেয়াদী নারী সরকার প্রধান হওয়ার পাশাপাশি, রাশিয়ার চেয়ে বেশি জনসংখ্যার একটি দেশের নেতৃত্বদান এবং অন্তত ২০ বার গুপ্তহত্যার চেষ্টা; বিশেষ করে তার চারপাশের ভিড়ের মধ্যে নিক্ষিপ্ত হ্যান্ড গ্রেনেডের এক রক্তাক্ত হামলা থেকে বেঁচে যাওয়া হাসিনা একজন দাদী। সম্প্রতি ছেলে এবং ১৬ বছর বয়সী নাতনির সাথে নিজের ৭৬তম জন্মদিন উদযাপন করেছেন তিনি, যারা রাজধানী ঢাকার বাইরের এক শহরতলীতে থাকেন। 

image

পেটুয়া বলেছেন, আমি যখন তাকে জিজ্ঞেস করলাম, পৃথিবীতে একজন প্রধানমন্ত্রী কীভাবে অন্য সাধারণ একজন দাদীর মতো হওয়ার সময় পান? জবাবে তিনি বলেন, আমি তাদের জন্য রান্না করি। মুরগী বিরিয়ানি... আমার ছেলের বাড়িতে আমার নিজের রান্নাঘর আছে; সেটা শুধু আমার জন্যই।

ওয়াংশিটন পোস্টের এই কলামিস্ট বলেছেন, যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরে বিভিন্ন অনুষ্ঠানের ব্যস্ততার ফাঁকে আমরা এসব জেনেছি এক সাক্ষাৎকারে। 

আমরা রিৎজ-কার্লটনের একটি কক্ষে বসেছিলাম। সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর একজন অনুবাদক ও চিফ অব স্টাফ। এছাড়াও তার পিতা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান, যিনি ১৯৭৫ সালে পরিবারের অন্যান্য ১৭ জন সদস্যের সাথে নিহত হন; তার একটি বিশাল প্রতিকৃতি ছিল।

পেটুয়া লিখেছেন, তিনি একটি জটিল দেশের নেতৃত্ব দেন। জাতিসংঘে দেওয়া ভাষণে শেখ হাসিনা মিয়ানমারের সহিংসতা থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় শিবিরে বসতি স্থাপনকারী ১০ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর জন্য সহায়তা চেয়েছেন।

তিনি বলেন, ‘শিবির জীবন ভালো না। তারা তাদের দেশে ফিরতে চায়।’ পেটুয়ার এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেছেন, তার দেশের অভিবাসী পরিস্থিতি আমেরিকার সাথে তুলনা করা যায় না।

এই অভিবাসীদের নিয়ে যুক্তরাষ্ট্রকে কেন চিন্তিত হতে হবে, এমন প্রশ্নের জবাবে ডান থেকে বামে হাত নেড়ে নেড়ে শেখ হাসিনা বলেন, ‘আমেরিকা ... একটি বিশাল দেশ। প্রচুর জমি, প্রচুর জায়গা রয়েছে। কাজের সুযোগ রয়েছে।’

১৭ কোটি ১০ লাখের বেশি মানুষকে নিয়ে জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম। পেটুয়া বলেন, ‘শেখ হাসিনা আমাকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, আমরা ছোট দেশ। এ সময় তার চিফ অব স্টাফ বলেন, আমরা উইসকনসিনের আয়তনের সমান।’

ওয়াশিংটন পোস্টে প্রকাশিত নিবন্ধে দেশে সন্ত্রাসবাদের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের জিরো-টলারেন্স নীতিরও ব্যাপক প্রশংসা করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, একজন নারী হিসেবে তিনি বাংলাদেশের দারিদ্র্য ও শিক্ষার সংগ্রাম, অধিকাংশ নারী যে ধরনের বাধার সম্মুখীন হন এবং তাদের স্থবিরতা একটি জাতির অগ্রগতিকে কীভাবে ধীর করে দেয় তা আরও গভীরভাবে বোঝেন।

শেখ হাসিনা বলেছেন, গত এক দশকে তার সরকার উল্লেখযোগ্যভাবে দেশে দারিদ্র্য হ্রাস, শিক্ষার সুযোগের সম্প্রসারণ এবং উন্নত আবাসনের ব্যবস্থা করেছে। তিনি বলেন, কুঁড়েঘর আর নেই। গৃহহীনদের ঢেউতোলা টিনের ছাদসহ ইটের তৈরি ঘর উপহার দেওয়ার কথা জানান তিনি। শেখ হাসিনা বলেন, আবাসনকে একটি মানবাধিকার করে তুলেছে বাংলাদেশ। আর এই ঘরগুলো পুরুষ এবং নারী উভয়ের নামে করা হবে। যদি তাদের বিচ্ছেদও হয়ে যায়, তাহলে ওই ঘরের মালিক হবে নারী। পুরুষ নয়।

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের প্রবৃদ্ধির উচ্চ সফলতার স্বীকৃতিও দিয়েছে বিশ্বব্যাংক। ১৯৭১ সালে বাংলাদেশের জন্মের সময় দরিদ্রতম দেশগুলোর মধ্যে অন্যতম থাকলেও এটি ২০১৫ সালে নিম্ন-মধ্যম আয়ের দেশের কাতারে পৌঁছেছে। শেখ হাসিনা বলেছেন, স্বাস্থ্যসেবা ও আবাসনের মাধ্যমে বাংলাদেশের নারীদের মাঝে বিনিয়োগ দেশকে উন্নত করতে সাহায্য করেছে।


একাত্তর/এআর

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, তিনি বাংলাদেশে ফিরলে আইন অনুযায়ী তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হবে। তবে তাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা প্রয়োজন।
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে তাকে জেলে যেতে হবে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার...
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আসামি হিসেবে হাসিনার দেয়া বক্তব্য বিবেচ্য...
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক ছয় মন্ত্রী ও সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২০ সেপ্টেম্বর দিন ধার্য করেছে ঢাকার একটি আদালত।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর