খাদ্যের পর্যাপ্ত মজুদ, দুর্ভিক্ষের শঙ্কা নেই: কৃষিমন্ত্রী

আপডেট : ১১ অক্টোবর ২০২২, ০২:১৫ পিএম

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব মুক্ত হতে না পারলেও খাদ্যশস্যের যে মজুদ আছে তাতে দুর্ভিক্ষ হবার মতো কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।

মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে সচিবালয়ে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রদান উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সরকার নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার সহনীয় রাখতে কাজ করে যাচ্ছে উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, আমরা চাল আমদানি উন্মুক্ত করেছি। তারপরও মজুদ কমে আসছে। যারা গমের ওপর নির্ভরশীল ছিলেন তারাও এখন চালে ঝুঁকছেন। 

তিনি বলেন, এই আমদানি আমরা ডিউটি ফ্রি করেছি। এর বাইরে আর কী করতে পারি?

কৃষি মন্ত্রণালয় এই বছর থেকে ব্লক ভিত্তিক পরিকল্পনা করতে চায় জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, বর্তমানে ৩৭ হাজার টন ধান, ১৬ লাখ টন চাল ও এক লাখ ৬৯ হাজার টন গম মজুদ আছে।

সার, বিদ্যুৎ সঙ্কটসহ নানা কারণে পরিস্থিতি খারাপ হতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মন্দা পরিস্থিতি হতেই পারে। আমরা তো বিচ্ছিন্ন নই। তবে সারের ঘাটতি নয় বরং পর্যাপ্ত মজুদ আছে।

আরও পড়ুন: নিত্যপণ্য ক্রয় ক্ষমতায় রাখতে সরকার সব করবে: প্রধানমন্ত্রী

সংবাদ সম্মেলন গত ১৪ বছরের ফসল উৎপাদন ও প্রবৃদ্ধির হার তুলে ধরা হয়।

image



একাত্তর/এসি


কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ বলেছেন, বর্তমান সরকার অত্যন্ত আন্তরিকতা ও সততার সঙ্গে দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ।
সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার হয়েছেন। 
সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, তার স্ত্রী ও তিন সন্তানের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে।
দেশে ফসল উৎপাদন পরবর্তী বা পোস্ট হারভেস্টিংয়ের ৩০ শতাংশ ক্ষতি হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুস শহীদ।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর