গাইবান্ধার ভোটে কোনো কেন্দ্রেই নৈরাজ্য দেখেননি হানিফ

আপডেট : ১২ অক্টোবর ২০২২, ০৫:৩২ পিএম

গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের উপনির্বাচনে কোন ভোট কেন্দ্রেই নৈরাজ্য হয়নি বলে দাবি করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

বুধবার (১২ অক্টোবর) দুপুরে, ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে গাইবান্ধা নির্বাচন নিয়ে উপস্থিত সাংবাদিকদের তিনি একথা জানান। 

হানিফ বলেন, কমিশন ভবনে বসে সিসি ক্যামেরার ফুটেজ দেখে এতগুলো কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিতের সিদ্ধান্ত ইসি কীভাবে নিলো তা বোধগম্য নয়।

এর আগে সকাল আটটায় সাঘাটা উপজেলার ৮৮টি ও ফুলছড়ি উপজেলার ৫৭টি কেন্দ্রে ভোট নেয়া শুরু পর অনিয়মের অভিযোগে ৫০টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন।  

এরপর ব্যাপক অনিয়ম ও জালিয়াতির অভিযোগ এনে আওয়ামী লীগ প্রার্থী ছাড়া বাকি সব স্বতন্ত্র প্রার্থী একযোগে ভোট বর্জন করেন। এক সংবাদ সম্মেলনে এসে তারা এই ঘোষণা দেন।

আরও পড়ুন: পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে, গাইবান্ধায় নির্বাচন বন্ধ

বুধবার সকালে এসব ঘটনা রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন থেকে সিসি ক্যামেরায় ভোট নেয়া পর্যবেক্ষণ করছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। 

পরে তিনি সাংবাদিকদের বলেন, ভোট নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। গোপনকক্ষে অবৈধভাবে প্রবেশ করে, ভোট দিয়ে দিতে আমরা স্বচক্ষে দেখেছি। তাই ভোটকেন্দ্র বন্ধ করা হয়েছে।


একাত্তর/এসজে

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন সামনে রেখে মুখরিত হয়ে উঠেছে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। শুক্রবার সকাল থেকেই সেখানে ছিল উৎসবে আবহ। উপনির্বাচনে দলের...
ঠাকুরগাঁও-১ আসনের আসন্ন উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন (ইসি) সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এ রায়ে ন্যায়-সুবিচার নিশ্চিত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 
২০২৪ সালের জুলাই-আগস্টের গণআন্দোলন দমনে হত্যা, সহিংসতা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগ, যুবলীগ ও...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর