আইইডি বিস্ফোরণে নিহত তিন শান্তিরক্ষীর জানাজা অনুষ্ঠিত

আপডেট : ১৫ অক্টোবর ২০২২, ১১:১৬ এএম

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে দায়িত্ব পালনকালে ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে নিহত তিন শান্তিরক্ষীর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৫ অক্টোবর) সকালে ঢাকা সেনানিবাসের আর্মি এভিয়েশন হ্যাঙ্গারে এ জানাজা অনুষ্ঠিত হয়। 

জানা গেছে, এ জানাজায় সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় সেনাবাহিনী প্রধান নিহত শান্তিরক্ষীদের সম্মানে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সেনাসদস্যদের মরদেহ আর্মি এভিয়েশনের হেলিকপ্টারে নিজ নিজ গ্রামে পাঠানো হয়।  

উল্লেখ্য, গত ৩ অক্টোবর সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে স্থানীয় সময় রাত সাড়ে আটটায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আভিযান কার্যক্রম পরিচালনাকালে বাংলাদেশী তিন শান্তিরক্ষী আইইডি বিস্ফোরণে নিহত হন। এ পর্যন্ত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ১২৯ জন সেনাসদস্যের মৃত্যু হয়েছে।


একাত্তর/জো 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান আজ প্রথমবারের মতো ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করেছেন।
ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
ঢাকা সেনানিবাসে নবনির্মিত আর্মড ফোর্সেস ইন্সটিটিউট অব প্যাথলজি (এএফআইপি) ভবন এবং আর্মি সেন্ট্রাল অডিটরিয়াম, ‘সেনাপ্রাঙ্গণ’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর