পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় চুল্লি বসছে বুধবার

আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ১১:১৫ এএম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় ইউনিটের চুল্লি স্থাপন (রিঅ্যাকটর প্রেসার ভেসেল) কাজ শুরু হচ্ছে বুধবার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে বুধবার (১৯ অক্টোবর) ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের সর্ববৃহৎ এ প্রকল্পের দ্বিতীয় ইউনিটের চুল্লি স্থাপনের কাজ উদ্বোধন করবেন।

দ্রুত গতিতে এগিয়ে চলছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে। একটু একটু করে পূর্ণতা পাচ্ছে সব অবকাঠামো। গেল বছরের অক্টোবরে এই বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের চুল্লি বসানো হয়। তারই ধারায় বুধবার বসবে দ্বিতীয় ইউনিটের চুল্লি।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর বলেন, ২০২১ সালের ১০ অক্টোবর প্রকল্পের প্রথম ইউনিটের চুল্লি পাত্র স্থাপনের কাজের উদ্বোধন হয়। ইতোমধ্যে প্রথম ইউনিটের কাজের ৭০ শতাংশ অগ্রগতি হয়েছে। প্রথম ইউনিটের চুল্লি স্থাপনের কাজ শুরু হওয়ার এক বছরের মধ্যেই দ্বিতীয় ইউনিটের চুল্লি স্থাপনের কাজ শুরু হতে যাচ্ছে।

নির্ধারিত সময়ে কাজ শুরু করায় প্রকল্পের নির্ধারিত সময়ের মধ্যেই পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন শুরু করা যাবে বলে আশা করেন তিনি। প্রকল্পের জন্য বরাদ্দ সময় অনুযায়ী, ২০২৩ সালের শেষের দিকে প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হবে এবং ২০২৪ সালে দ্বিতীয় ইউনিটের পরীক্ষামূলক উৎপাদন শুরু হওয়ার কথা রয়েছে।

ড. শৌকত বলেন, দ্বিতীয় চুল্লি বসানোর কাজ শেষ হলে আমরা স্টার্টআপ ও তারপর কমিশনিং শুরু করবো। এরপর আমরা জাতীয় গ্রিডে সংযুক্ত করবো। কমিশনিংয়ের কাজ আগামী বছরের শেষ দিকে শুরু হবে। গ্রিডে যাবে পরের বছর। আর দ্বিতীয় ইউনিট গ্রিডে যাবে ২০২৫ সালে।

দুপুরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় ইউনিটের চুল্লি স্থাপনের কাজ উদ্বোধনের প্রস্তুতি দেখতে এসে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, আগামী বছর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি ইউরেনিয়াম দেশে আসবে। ফলে আগামী বছরের ডিসেম্বর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট উৎপাদন শুরু করতে পারবে।

তিনি বলেন, চুল্লি স্থাপনের মাধ্যমে কত শতাংশ কাজ এগুলো সেটা ওভাবে হিসাব করে বলা যায় না। কারণ আমাদের অনেকগুলো কাজ আছে। সেগুলো শেষ হওয়ার পর একটা রিপোর্ট দিতে হয়। সেই রিপোর্ট না আসা পর্যন্ত আমরা পেমেন্ট করতে পারি না। যার মধ্যে অনেক কাজ ফিজিক্যালি হয়ে গেলেও হিসাবের মধ্যে আনতে পারিনি।

তিনি আরো বলেন, বাংলাদেশ সরকারের কাজেও শতভাগ স্বচ্ছতা রক্ষা করা যায়। আমার জানা মতে, শতভাগ স্বচ্ছতার মধ্যে দিয়ে এই প্রকল্পের কাজ এগিয়ে যাচ্ছে। আশা করছি আমরা সময়মত শেষ করতে পারবো ইনশাল্লাহ।

পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুরে নির্মাণাধীন দেশের সর্ববৃহৎ প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে রাশিয়ার অর্থায়ন, ডিজাইন ও কারিগরি সহায়তায় ভিভিআর-১২০০ মডেলের দুটি পারমাণবিক চুল্লি স্থাপন হবে। ২০১৭ সালে প্রকল্পের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

আরও পড়ুন: জিয়ার আমলে সামরিক আদালতে সাজা কেন অবৈধ নয়: হাইকোর্ট

এরপর থেকে নিরবচ্ছিন্নভাবে প্রকল্পের কাজ এগিয়ে চলেছে। প্রথম ইউনিটের চুল্লি স্থাপনের কাজ শুরু হওয়ার এক বছরের মাথায় দ্বিতীয় ইউনিটের চুল্লি স্থাপন শুরু হচ্ছে। যা পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জন্য একটি বড় অর্জন বলে মনে করছেন রূপপুর প্রকল্পের কর্মকর্তারা।

একাত্তর/আরএ

দেশের বিভিন্ন জায়গায় সন্ত্রাসীরা নাশকতা চালাচ্ছে উল্লেখ করে তাদেরকে শক্ত হাতে দমন করার জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কলেজের অধ্যক্ষ ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনা বলেন, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্দোলনকারীদের সাথে তিনি বসতে চান।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর