সরকার মিডিয়া নিয়ন্ত্রণ করে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০১ নভেম্বর ২০২২, ০৬:১৮ পিএম

বর্তমান সরকার মিডিয়ার ওপর নিয়ন্ত্রণ করে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণমাধ্যমে প্রকাশিত খবর আমরা কেটে দেই না, কোনো এক সময় এমন সেন্সরবোর্ড ছিল। কিন্তু আমরা কোনো রকম নিয়ন্ত্রণ করি না। স্বাধীনভাবেই মিডিয়া কাজ করে। আমি যেখানেই গিয়েছি সেখানেই মিডিয়া ব্যক্তিত্বদের উপস্থিতি দেখেছি। তার মানে সারাদেশে মিডিয়াকর্মীদের বিচরণ রয়েছে। ফলে খবরগুলো সাথে সাথে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে।

মঙ্গলবার (১ নভেম্বর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণমাধ্যমকর্মীদের আরও অবদান রাখতে হবে। প্রতিদিন বাংলাদেশে যেসব ঘটছে তা যেভাবে লেখেন, সেভাবে পজিটিভ যে নিউজগুলো সেগুলো মিডিয়ার মাধ্যমে প্রকাশ করলে যারা ভালো কাজ করে উৎসাহিত হয়।

তিনি বলেন, অনেক সময় নানা প্রতিবন্ধকতায় পড়তে হয়। সেটি আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সবসময় সমাধান করছি। চ্যানেল আই কৃষি নিয়ে কাজ করছে, ফলে খামারিরা উৎসাহিত হয়েছে। দেশকে এগিয়ে যেতে সহায়তা করবেন বলে আশা করি।

প্রতিযোগিতামূলক আয়োজন ‘ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২২’ এ এবার চারটি ক্যাটাগরিতে ১০টি পুরস্কারের জন্য ১১ জন সদস্য বিজয়ী হয়েছেন।

অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন- মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে সমকালের রাজীব নূর, প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে প্রথম সমকালের আবু যর আনছার উদ্দীন আহাম্মদ, দ্বিতীয় দৈনিক শেয়ার বিজের মো. ইসমাইল আলী, তৃতীয় (যুগ্মভাবে) ডেইলি স্টারের মোহাম্মদ জামিল খান ও সমকালের ওবায়দুল্লাহ রনি।

অনলাইন মিডিয়া ক্যাটাগরিতে প্রথম হয়েছেন নিউজবাংলা২৪.কমের শাহ্ আলম খান, দ্বিতীয় চ্যানেল আই অনলাইনের আবু মো. ফায়েজুল আরেফিন তানজীব, তৃতীয় ঢাকা পোস্ট ডটকমের আবু সালেহ সায়াদাত।

ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে প্রথম হয়েছেন চ্যানেল টোয়েন্টিফোরের মুকিমুল আহসান হিমেল, দ্বিতীয় একাত্তর টিভির মো. আদনান খান (নয়ন আদিত্য), তৃতীয় মাছরাঙা টিভির মো. নূর হোসেন বিশ্বাস (নূর সিদ্দিকী)।


একাত্তর/এআর

অপরাধ এবং বিশৃঙ্খলার বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কোনো অপরাধীকে সুরক্ষা বা অনুকম্পা দেয়া হবে না।
গুম বা ‘এনফোর্সড ডিজঅ্যাপিয়ারেন্স’ বন্ধ, অতীতের গুমের ঘটনা তদন্ত ও দায়ীদের বিচারের আওতায় আনা এবং ভুক্তভোগী ও তাদের পরিবারের অধিকার ও প্রতিকার নিশ্চিত করতে পৃথক আইনি কাঠামো প্রণয়নের উদ্যোগ নিয়েছে...
লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান আরও জোরদার করতে তথ্য প্রদানকারীদের জন্য বড় অঙ্কের আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
জাতিসংঘের প্রধান উন্নয়ন সহায়তা সংস্থা ইউএনডিপি বাংলাদেশের আইনি ও বিচারিক সংস্কার, সংবিধান সংশোধনসহ সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা করতে চায় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর