জাকিয়া নন, তথ্য সচিব পদে হুমায়ুন কবীর

আপডেট : ০১ নভেম্বর ২০২২, ০৯:২১ পিএম

নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে। 

মঙ্গলবার (১ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দিয়েছে। এতে বলা হয়, হুমায়ুন কবীর খোন্দকারকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব দেওয়া হলো। 

আর শিল্প সচিব জাকিয়া সুলাতানাকে গত ২৭ অক্টোবর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছিল। এখন সেই প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে।

হুমায়ুন কবীর গত বছরের ২৬ জানুয়ারি ইসি সচিবের দায়িত্ব পান। এর আগে তিনি রাজশাহীর বিভাগীয় কমিশনার ছিলেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৩১ অক্টোবর এক প্রজ্ঞাপনে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব কামাল হোসেনকে সিনিয়র সচিব পদে নিয়োগ দিয়ে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব এবং ২৭ অক্টোবরের আরেক প্রজ্ঞাপনে শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানাকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি আদেশ বাতিল হলো।

এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেনকে গত ১৬ অক্টোবর বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার। এরপর থেকে পদটি ফাঁকা ছিলো।


একাত্তর/এআর




ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর জামানত ২৫ হাজার টাকা ও সদস্য প্রার্থীর জামানত পাঁচ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি চেয়ারম্যান প্রার্থীর সর্বোচ্চ ব্যয় ১০ লাখ ও সদস্য প্রার্থীর...
নৈতিক স্খলনের দায়ে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে জাতীয় সংসদ থেকে এখনো কোনো চিঠি পায়নি নির্বাচন কমিশন (ইসি)। স্পিকারের তরফ থেকে...
২০২৭ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা শুরু হওয়ার আগেই অর্থাৎ আগামী ছয় জুনের মধ্যে ইউনিয়ন পরিষদসহ (ইউপি) সব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন...
ইউনিয়ন পরিষদসহ (ইউপি) স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের নির্বাচনের প্রাথমিক সময়সূচি প্রকাশ করা হলেও তা এখনো চূড়ান্ত নয় বলে আবারও জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে...
জাতীয় পতাকাবাহী সংস্থা ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’-এর বহর সম্প্রসারণে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ‘বোয়িং’ ও ইউরোপীয় ‘এয়ারবাস’ থেকে উড়োজাহাজ কেনা নিয়ে ভূ-রাজনৈতিক ও বাণিজ্যিক আলোচনার...
কিশোরগঞ্জের মিঠামইনে কৃষকদের জন্য বরাদ্দ করা ভর্তুকির ইউরিয়া সার পাচারের সময় ১১১ বস্তা সারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় সার পরিবহনে ব্যবহৃত দুটি ট্রলি জব্দ করা হয়। এ ঘটনায় অনুমোদিত সার...
বিশ্ব হার্ট দিবস উপলক্ষে রাজধানীর মহাখালীতে ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালে দিনব্যাপী ‘ফ্রি হার্ট ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে। 
হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে বের করতে বিশেষ মানবিক উদ্যোগে যুক্ত হলো দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজা। নিখোঁজ ব্যক্তিদের জরুরি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর