বঙ্গবন্ধুর চার খুনীর খেতাব-সনদ-পদক বাতিলের সিদ্ধান্ত

আপডেট : ০৪ জুন ২০২১, ০৯:১৫ এএম

বঙ্গবন্ধু হত্যা মামলায় আদালতে মৃত্যুদন্ডপ্রাপ্ত চার খুনীর মুক্তিযোদ্ধা খেতাব, সনদ ও পদক বাতিলের চুড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। সিদ্ধান্ত অনুমোদন পাবার পরেই গেজেট প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

আজ বুধবার( ২ জুন)  সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে যোগ দেবার আগে এই তথ্য নিশ্চিত করেন মন্ত্রী। যাদের খেতাব বাতিল করা হয়েছে তারা হলো নূর চৌধুরী, শরিফুল হক ডালিম, রাসদে চৌধুরী এবং মোসলেম উদিদন খান। 

এসময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানান, শিগগিরই গেজেট জারী করা হবে। মন্ত্রী বলেন, ‘‘গেজেট প্রকাশ না করা পর্যন্ত কোন মন্তব্য করতে চাইনা, এবং এই সিদ্ধান্ত দ্রুত কার্যকর করা হবে’’

মুক্তিযুদ্ধে আবদান রাখায় ১৯৭৩ সালে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে রাষ্ট্রীয়ভাবে ‘বীর উত্তম’ খেতাব দেয়া হয়। এছাড়া শরিফুল হক ডালিম ‘বীর উত্তম’, নূর চৌধুরী ‘বীর বিক্রম’, রাশেদ চৌধুরী ‘বীর প্রতীক’ ও মোসলেহ উদ্দিন ‘বীর প্রতীক’ খেতাব পান।

বঙ্গবন্ধুর এই চার খুনী বর্তমানে বিভিন্ন দেশে পলাতক আছেন।


একাত্তর/ এনএ

পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর