বুধবার কক্সবাজার যাবেন প্রধানমন্ত্রী, যোগ দেবেন জনসভায়

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ০৮:৫৩ পিএম

দীর্ঘ পাঁচ বছর পর কক্সবাজার জেলার শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত জনসভায় বুধবার (৭ ডিসেম্বর) বক্তৃতা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের এই জনসভাকে ঘিরে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে গোটা শহরটিকে রঙিন সাজে সজ্জিত করা হয়েছে। খবর বাসসের।

স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ জানান, সাধারণত মানুষ পর্যটনকেন্দ্র হিসেবে কক্সবাজারে আসে। কিন্তু বুধবার জেলাটির বিভিন্ন এলাকার মানুষ আওয়ামী লীগ প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সামনে থেকে দেখতে ও তার বক্তৃতা শুনতে এই জনসভায় আসবে।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন গণমাধ্যমকে বলেন, এই জনসভায় কক্সবাজার জেলার বাইরে থেকে মানুষকে আনার কোন প্রয়োজন নেই। এই জেলার মানুষই সমাবেশটিকে জনসমুদ্রে পরিণত করার জন্য যথেষ্ট।

তিনি চট্টগ্রাম বিভাগের দায়িত্বে রয়েছেন। তিনি বলেন, জনগণ তাদের প্রিয় নেত্রীকে স্বাগত জানাতে উদগ্রীব হয়ে আছে। এই শহরে গত ১৪ বছরে ব্যাপক উন্নয়ন কাজ হয়েছে।

তিনি আরো বলেন, ‘আগামীকাল শহরটি জনসমুদ্রে পরিণত হবে, ইনশাআল্লাহ্‌।’

আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা বলেন, গত ১৪ বছরে এই জেলায় ৩ দশমিক ৫০ লাখ কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হয়েছে।

তিনি বলেন, ‘আমাদের আর কিছু চাওয়ার নেই। যদি কিছু প্রয়োজন হয়, তবে আমাদের নেত্রী (শেখ হাসিনা) অবশ্যই আমাদেরকে তা দেবেন।’

জেলা আওয়ামী লীগ সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী বলেন, জনগণ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রীকে সরাসরি দেখতে ও তার কাছ থেকে নির্দেশনা পেতে আগ্রহী।

আওয়ামী লীগ নেতারা জানান, প্রধানমন্ত্রী সর্বশেষ ২০১৭ সালের ৬ মে কক্সবাজার সফর করেন। তখন তিনি কক্সবাজারকে প্রাচ্যের সুইজারল্যান্ড হিসেবে হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন।

তারা জানান, প্রধানমন্ত্রীর এই ঘোষণার সাথে সঙ্গতি রেখেই, জেলায় ৪০টি মেগা প্রকল্পসহ ৩ দশমিক ৫০ লাখ কোটি টাকা ব্যয়ে ৭৭টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। জেলার মানুষ ইতোমধ্যেই এই ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডের সুফল পেতে শুরু করেছে।

আরও পড়ুন: প্রতিটি ব্যাংকে পর্যাপ্ত টাকা আছে: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জনসভা প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে রয়েছেন এবং প্রধানমন্ত্রীর এই জনসভা উপলক্ষে তারা মাইকিংসহ ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ কয়েকটি আয়োজনে অংশ নিতে এক দিনের সফরে আগামীকাল কক্সবাজার পৌঁছবেন। সফরকালে প্রধানমন্ত্রী চারদিনব্যাপী ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ-২০২২ এ অংশগ্রহণ করবেন। বিকেলে আওয়ামী লীগ সভাপতি জনসভায় ভাষণ দেবেন তিনি।

প্রধানমন্ত্রীর এই সফর ও জনসভাকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।


একাত্তর/আরএ

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর