ঢাকায় চার সদস্যের পরিবারে মাসে খাবার খরচ ২৪ হাজার: সিপিডি

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, ০৭:২৭ পিএম

ঢাকায় চার জন সদস্যের পরিবারে খাবার কিনতে প্রতি মাসে খরচ হয় সাড়ে ২৩ হাজার টাকা। আর খাদ্য তালিকা থেকে মাছ-মাংস বাদ দিলে এ খরচ দাঁড়ায় সাড়ে ৯ হাজার টাকায়। এমন অবস্থায় পরিবারের খাদ্যপণ্য কিনে এ শহরে টিকে থাকা নিম্ন ও মধ্যবিত্তদের জন্য কঠিন হয়ে পড়েছে।

শনিবার (১৭ ডিসেম্বর) সকালে ‘সংকটে অর্থনীতি: কর্মপরিকল্পনা কী হতে পারে?’ শীর্ষক এক সংলাপে এ তথ্য দিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

বিশ্ববাজারের সঙ্গে স্থানীয় বাজারের পণ্যমূল্য বৃদ্ধির অনেক পার্থক্য রয়েছে জানিয়ে গবেষকরা বলেন, বিশ্ববাজারে যে হারে পণ্যের মূল্য বাড়ছে, স্থানীয় বাজারে তারচেয়ে অনেক বেশি হারে বাড়ছে। বিশেষ করে চাল, আটা, চিনি ও ভোজ্যতেলের দাম আন্তর্জাতিক বাজারে কমলেও স্থানীয় বাজারে এর প্রভাব নেই। এছাড়া অভ্যন্তরীণ উৎপাদিত পণ্যের দামও কোনো কারণ ছাড়াই ঊর্দ্ধমুখী। এমন পরিস্থিতিতে শ্রমজীবীদের বেতন বৃদ্ধি করার তাগিদ দিয়েছে সংস্থাটি।

দেশের ব্যাংকিং খাত সংস্কার ও মুদ্রা ব্যবস্থাপনায় দক্ষ পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়ে সংলাপে গবেষক ও অর্থনীতিবিদরা বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাত স্থিতিশীলতার জন্য অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি করতে হবে। এছাড়া খেলাপি ঋণ বাড়ছে। ঋণ দেওয়ায় অনিয়ম এখনও আছে। এ বিষয়ে দক্ষতার সঙ্গে পদক্ষেপ নিতে হবে।

এসময় সংস্থাটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, দেশে ব্যাংক খাতের যে দুর্বলতা তা (কোভিড-১৯) পরিস্থিতি কিংবা ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ফলে নয়। এ খাতে দুর্বলতা দীর্ঘদিনের। খেলাপি ঋণ প্রতিনিয়ত বাড়ছে। এ থেকে উন্নতি না হলে ব্যাংকগুলোতে মূলধনের ঘাটতি থেকেই যাবে। প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক, আইন এবং তথ্যগত দুর্বলতার ফলে এ খাত স্বাভাবিক হচ্ছে না।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। এছাড়া আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ, পিআরআই-এর নির্বাহী পরিচালক ড. আহসান হাবিব মনসুর, বিশ্বব্যাংকের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন প্রমুখ।


একাত্তর/এআর

ড. ইউনূস বলেন, সাম্প্রতিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মনন সৃষ্টিতে সিপিডির গবেষণা ও জনসচেতনতামূলক কার্যক্রম অশেষ ভূমিকা রেখেছে। 
বর্ষা মৌসুমে রাজধানী ও আশেপাশের এলাকা ছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে বন্যায় ক্ষয়ক্ষতি পরিমাণ এবং অর্থনীতিতে এর আঘাত প্রতিঘাত গত কয়েক দশকের অভিজ্ঞতাকে ছাড়িয়ে গেছে।
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুনকে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক নিয়োগ দিয়েছে সরকার।
বিদ্যুৎতের দাম ভোক্তা পর্যায়ে না বাড়িয়ে বরং উৎপাদন কেন্দ্রগুলোর সঙ্গে নো ইলেক্ট্রিসিটি নো পে পলিসি নিয়ে ব্যয় সমন্বয়ের পরামর্শ দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডি।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর