প্রধানমন্ত্রীর আইডিএফ গ্লোবাল অ্যাম্বাসেডর পদক গ্রহণ

আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ০৭:৩৯ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডায়াবেটিস বিষয়ক আইডিএফ গ্লোবাল অ্যাম্বাসেডর পদক ও সম্মাননা গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী একেএম আবদুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন এবং সিনিয়র পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন পদক ও সম্মাননাপত্র তুলে দেন।

উল্লেখ্য, আইডিএফ ওয়ার্ল্ড ডায়াবেটিস কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে ডায়াবেটিস এবং অন্যান্য অসংক্রামক রোগে আক্রান্ত রোগীদের জন্য সাশ্রয়ী মূল্যের স্বাস্থ্যসেবা নিশ্চিত করায় তার ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাকে প্রথমবারের মতো পর্তুগালের লিসবনে গত বছর ৫ ডিসেম্বর ডায়াবেটিসের গ্লোবাল অ্যাম্বাসেডরের এই সম্মানসূচক খেতাব দেওয়া হয়।

আরও পড়ুন: মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন

প্রধানমন্ত্রী গণভবনে গত বছর ২৪ আগস্ট আইডিএফ প্রেসিডেন্ট অধ্যাপক আখতার হুসেনের সাথে সাক্ষাতের সময় এই উপাধি গ্রহণ করেন এবং পর্তুগালে বাংলাদেশের রাষ্ট্রদূত তার পক্ষে খেতাব গ্রহণ করেন।


একাত্তর/জো 

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর