কুয়াশায় শাহজালালে ফ্লাইট শিডিউল বিপর্যয়

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৩, ০১:১৮ পিএম

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট শিডিউল লন্ডভন্ড হয়ে পড়েছে। ঘন কুয়াশার কারণে ফ্লাইটগুলো নির্ধারিত সময়ের চেয়ে এক থেকে তিন ঘণ্টা পর উড্ডয়ন করছে। তীব্র কুয়াশার কারণে রানওয়ে দেখতে না পাওয়ায় ফ্লাইট অবতরণ করতে পারছে না সময়মতো।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, কুয়াশার কারণে সময় মতো ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ করতে পারছে না। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের প্রায় ৩০টি ফ্লাইট উড্ডয়নে বিলম্ব করেছে।

জানা গেছে, কুয়াশার কারণে জেদ্দা থেকে আসা সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স (সাউদিয়া), কাতারের দোহা থেকে আসা বিমানের ফ্লাইট, এয়ার অ্যারাবিয়ার শারজা, ওমানের সালাম এয়ার, ফ্লাই দুবাই, দুবাই থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট ও কাতার থেকে ঢাকাগামী জাজিরা এয়ারওয়েজের ফ্লাইট দীর্ঘক্ষণ আকাশে চক্কর দেওয়ার পর শাহজালালে অবতরণ করতে সক্ষম হয়েছে।

উল্লেখ্য, শনিবার (১৪ জানুয়ারি) সারা দেশে হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া আগামীকাল (রোববার) মাঘ মাসের প্রথম দিন থেকেই শৈত্যপ্রবাহ শুরু হওয়ার আভাস মিলেছে।


একাত্তর/এআর

ঢাকা থেকে কক্সবাজারগামী নোভো এয়ারের বিকিউ-৯৩৫ ফ্লাইট উড্ডয়নের প্রায় ১৫ মিনিট পর যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় ঢাকায় ফিরে জরুরি অবতরণ করেছে। ল্যান্ডিং গিয়ার স্বাভাবিকভাবে উঠাতে না পারায় প্রায় ৪০ থেকে...
ঢাকা সারাদেশে শীতের আমেজ জেঁকে বসেছে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে দেশের অনেক এলাকায় দিনের বেলাতেও শীতের তীব্র অনুভূতি অনুভূত হচ্ছে।
দুয়ারে কড়া নাড়ছে শীত। ভোরের আগমনটা যেনো অপার্থিব। কুয়াশার আলতো চাদর ভেদে সোনালী আভার লুকোচুরি খেলা। পায়ের স্পর্শে মুক্তা ঝরানো শিশির বিন্দুর প্রাধান্য।
আগামী ৬ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত কুয়াশা থাকতে পারে। এরপর তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর