বাংলার জমিনজুড়ে হেমন্তের স্তুতি, শীতের আগমনী বার্তা

আপডেট : ২৯ নভেম্বর ২০২৫, ০২:১৬ পিএম

দুয়ারে কড়া নাড়ছে শীত। ভোরের আগমনটা যেনো অপার্থিব। কুয়াশার আলতো চাদর ভেদে সোনালী আভার লুকোচুরি খেলা।পায়ের স্পর্শে মুক্তা ঝরানো শিশির বিন্দুর প্রাধান্য। গ্রামীণ জনপদ আর প্রাণের সাথে; পরিচিত শীতল হাওয়ার প্রেমের দিন। পঞ্জিকায় হেমন্তের আনন্দ উদযাপনের বিদায় আর পাতাঝরা দিনের উদযাপনে।

এক সুন্দরের হাতছানিতে হারিয়ে যাওয়া; যে দেশের ভোরের উপন্যাসে সৃষ্টিকর্তার আশীর্বাদের এমন অধ্যায় থাকে। দূরের গায়ের দিগন্ত জুড়ে রক্তলাল আভা তার ভালবাসার অধিকারের পাণ্ডুলিপি নিয়ে প্রতি হেমন্তে হাজির হয়। বাংলাদেশের কার্তিকের আনন্দ লিপিতে কুয়াশা আর সূর্যের বিচ্ছেদের অভিমান থাকে বেলা বাড়তে বাড়তে।

ঐশ্বর্যের মুক্তায় সমৃদ্ধ শিশির নিজেকে বড় বেশি প্রাসঙ্গিক করে, সোনালী ধানের আলিঙ্গনে। সোনালি ধান যার ভালোবাসার দখলে তার মুখ জুড়ে এক স্বর্গীয় হাসি, চোখে একরাশ অপেক্ষা। সে অপেক্ষা নবান্নের, সে অপেক্ষা সন্তানের মতো পরম যত্নে একটু একটু করে আপন হওয়া ফসলের।

বাংলার গাঁয়ের পথে হেমন্তের শেষ বেলাতে, নবান্নের প্রেক্ষাপট রঙিন হয়ে ধরা দেয় বটে, তবে প্রকৃতিতে শীতের আগমনী বার্তার ছন্দ হারাচ্ছে বৈকি। নাম না জানা কতো পাখির সুর ধ্বনি ভেসে বেড়ায় সোনালী ধানের রাজ্যে। নতুন ধানে তাদের দাবির কথা মনে করিয়ে দেয়, মধুর উচ্চারণে।

সবুজের প্রাধান্যে সজীবতা বহন করে, শীতের টাটকা সবজির বাহার। চিরায়িত মায়ায় বাংলার গাঁয়ে হেমন্ত আর শীতের হিম পরশের দ্বৈরথ চলতে থাকে প্রকৃতির নিয়মিত ছন্দে।

 

এআরএস
৯০২ কোটি টাকার অতিরিক্ত বাজেটের ঘাটতি এবং পরিচালনা সংক্রান্ত জটিলতায় আটকে আছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক থার্ড টার্মিনাল। আন্তর্জাতিক মানের সেবা প্রদানে নির্মিত এই...
সিরাজগঞ্জের এনায়েতপুর ভার্সিটি ঘাট থেকে যতো দূর চোখ যায়, কেবলই উত্তাল যমুনা। নৌকায় প্রায় ঘণ্টাখানেকের নদীপথ পাড়ি দিয়ে, তারপর দু-চাকার বাহনে চরের ধূ ধূ ধূলিপথ। চরের শান্ত নিভৃত এক গ্রামে গড়ে উঠেছে...
পরিবেশ রক্ষা, কৃষিজমি সংরক্ষণ এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে সরকার গত কয়েক বছরে জোরালো অভিযান চালিয়েছে। পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৯ সাল থেকে মার্চ ২০২৬ পর্যন্ত দেশে ২ হাজার...
হামে আক্রান্ত রোগীর ৮০ শতাংশের বয়স দু’বছরের নিচে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ৪ থেকে ১৫ মাস বয়সী শিশুরা। আর, সময়মত চিকিৎসা শুরু করতে না পারায়, মৃত্যুর হারও আশংকাজনক বলছেন...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর