আওয়ামী লীগ নিজে কি পেল তা নিয়ে কখনো ভাবে না: প্রধানমন্ত্রী

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩, ০৫:০৫ পিএম

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, জনগণের জন্য কাজ করে তার দল, কি পেলো তা নিয়ে কখনই ভাবে না বরং জনগণের কল্যাণে তারা কি করতে পারে তাই বিবেচনা করে।

চট্টগ্রামের বাঁশখালিতে উপজেলা আওয়ামী লীগের সদর দফতর উদ্বোধনকালে তিনি বলেন, বাংলাদেশ ও এর জনগণের জন্য কি করতে পারলাম তা বিবেচনায় আমরা গত ১৪ বছরে দেশ ও এর জনগণের ভাগ্যের ব্যাপক পরিবর্তন করেছি।

মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি আওয়ামী লীগের এই কার্যালয় উদ্বোধন করেন তিনি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সারা দেশের ১৩টি জেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও ৪৫টি কমিউনিটি ভিশন সেন্টারের উদ্বোধন করেন। যার মাধ্যমে এই সংখ্যা ১৩৫-তে উন্নীত হয়েছে। ফলে এক তৃতীয়াংশ তৃণমূল মানুষকে বিনামূল্যে আধুনিক চক্ষু চিকিৎসার আওতায় নিয়ে আসা সম্ভব হবে।

আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধনের পর তিনি বলেন, এই কার্যালয়টি তার দলের নীতি ও আদর্শকে তৃণমূলে পৌঁছে দিতে সহায়তা করবে।

আওয়ামী লীগকে গণমুখী দল হিসেবে আখ্যায়িত করে সরকার প্রধান বলেন, আওয়ামী লীগ সব সময় জনগণের পাশে থাকবে।

তিনি বলেন, তার সরকার ও দলের নেতা-কর্মীদের অক্লান্ত পরিশ্রমের ফলে গত ১৪ বছরে দারিদ্র্য হ্রাস পেয়েছে এবং জনগণের জন্য স্বাস্থ্যসেবাসহ সব ধরণের পরিষেবা নিশ্চিত করা সম্ভব হয়েছে।

তার দলকে ভোট দিয়ে ক্ষমতায় আনায় দেশবাসী ও জনগণকে ধন্যবাদ জানিয়ে শেখ হাসিনা বলেন, আমরা জনগণের জন্য সব ধরনের সেবা নিশ্চিত করতে চাই।

আরও পড়ুন: আরেক দফা বাড়লো গ্যাসের দাম

অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এবং স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার।

এসময় জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. গোলাম মোস্তফা কমিউনিটি ভিশন সেন্টারের কার্যক্রম সংক্ষিপ্তভাবে বর্ণনা করেন।

অনুষ্ঠানে কমিউনিটি আই ভিশন সেন্টার থেকে বিনামূল্যে চোখের চিকিৎসা প্রদান সংক্রান্ত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

 

একাত্তর/আরবিএস  

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর